shono
Advertisement
Mamata Banerjee

২১ জুলাইয়ের মঞ্চে মমতাকে আমন্ত্রণ কংগ্রেসের, 'ভুল স্বীকার করলে শান্তি পাবেন', বলছেন শুভঙ্কর

২১ জুলাই শহিদ দিবস করা নিয়ে দড়ি টানাটানি চলছে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরে। প্রদেশ কংগ্রেসও এবার শহিদ মিনারে শহিদ দিবস পালন করবে। এবার সেই মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাল প্রদেশ কংগ্রেস। শহিদ মিনারে ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়েছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।
Published By: Suhrid DasPosted: 09:20 PM Jul 14, 2026Updated: 09:20 PM Jul 14, 2026

২১ জুলাই শহিদ দিবস করা নিয়ে দড়ি টানাটানি চলছে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরে। প্রদেশ কংগ্রেসও এবার শহিদ মিনারে শহিদ দিবস পালন করবে। এবার সেই মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাল প্রদেশ কংগ্রেস। শহিদ মিনারে ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়েছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলেন, "ভুল স্বীকার করলে মমতা মনে শান্তি পাবেন।"

Advertisement

দীর্ঘ কয়েক দশক পরে বিধান ভবন থেকে বেরিয়ে প্রদেশ কংগ্রেস এবারই শহিদ দিবস পালন করবে। আগেই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল, এবার ২১ জুলাই শহিদ মিনারে হবে। সরকারিভাবে অনুমতিও দেওয়া হয়েছে। আজ, মঙ্গলবার সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন শুভঙ্কর সরকার ও নেতৃত্ব। সেখানেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন। এদিন শুভঙ্কর বলেন, "শহিদ মিনার চত্বরে দাঁড়িয়ে আমরা মমতাকে আহ্বান করছি, তাঁর যদি সৎ সাহস থাকে, তা হলে নিশ্চয়ই ইতিহাস বিকৃত করবেন না। এই শহিদ মঞ্চে এসে ভুল করেছিলেন, ভুল সিদ্ধান্ত হয়েছিল সেটা বলবেন। কারণ, সেই সময় পতাকাটা ছিল যুব কংগ্রেসের চক্রের পতাকা, কংগ্রেসের হাতের পতাকা। সেই পতাকার সম্মান যাঁরা রাখতে পারেন, যে কোনও জায়গায় রাজনীতিতে তাঁদের উচ্চতা অনেক বেশি হয়।”

তাঁর আরও পরামর্শ, “ভুল স্বীকার করলে মমতা মনে শান্তি পাবেন। কারণ, এখনও পর্যন্ত সেদিনের দোষীদের গ্রেপ্তার করা হয়নি। উনি যদি স্বীকার করেন, ‘আমার দল ছাড়া ভুল হয়েছিল’, এই মঞ্চে এসে শহিদদের শ্রদ্ধা জানান, তাহলে কিছুটা হলেও তাঁর কৃতকর্মের প্রায়শ্চিত্ত করা হবে। সেটা যদি তিনি ভাবেন, তাহলে এই মঞ্চে সবাই স্বাগত।” 

মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ২১ জুলাই শহিদ স্মরণের আসল উদ্দেশ্য ‘নষ্ট’ হয়েছে। নিশানা করেছে প্রদেশ কংগ্রেস। দলের দীর্ঘ দশকের এই কর্মসূচি যে মমতার জন্যই এই মাত্রা পেয়েছিল সে কথাও মনে করিয়েছেন নেতৃত্ব। দিন কয়েক আগে দলের তরফে এই সংক্রান্ত পোস্টার প্রকাশ করা হয়। তৃণমূল সরকারের মন্ত্রী তথা তৎকালীন বাম আমলের স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্ত, যাঁর নির্দেশে গুলি চালানো হয়েছিল,  তাঁর ফাইল প্রকাশের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement