shono
Advertisement

Breaking News

Income Tax

সমাজসেবায় কৃতিত্বের জন্য বঙ্গ শিরোমনি সম্মান পেলেন অনুপম মজুমদার

ছোটবেলা থেকেই সামাজিক দায়বদ্ধতায় বিশ্বাসী অনুপম। সরকারি বড় দায়িত্বে থাকলেও তিনি সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন সমাজসেবায়, বিশেষত শিশুদের জন্য।
Published By: Anwesha AdhikaryPosted: 12:11 AM Apr 16, 2026Updated: 12:11 AM Apr 16, 2026

সরকারি কাজের চাপ। প্রচুর দায়িত্ব। তবে তার মাঝেও সমাজকে ভুলে যাননি। ব্যস্ততার মাঝেও বারবার দাঁড়িয়েছেন শিশুদের পাশে। চেষ্টা করেছেন, প্রতিকূল পরিস্থিতিতে বড় হয়ে ওঠা শিশুদের মাঝে যেন শিক্ষার আলোটুকু পৌঁছে যায়। সেই অসামান্য অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পেলেন আয়কর দপ্তরের ডেপুটি কমিশনার অনুপম মজুমদার। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁর হাতে তুলে দেওয়া হল বঙ্গ শিরোমনি সম্মান।

Advertisement

আয়কর দপ্তরের আধিকারিকের অবদানকে সম্মানিত করার সিদ্ধান্ত নেয় রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন। তাদের উদ্যোগেই বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বঙ্গ শিরোমনি সম্মানে ভূষিত করা হয় আয়কর দপ্তরের ডেপুটি কমিশনারকে। সরকারি দায়িত্ব সামলেও সমাজের প্রতি অনুপমের যে অসীম অবদান, সেই দায়বদ্ধতা এবং সেবামূলক মানসিকতাকে কুর্নিশ জানানো হয়েছে বর্ষবরণের দিনে।

ছোটবেলা থেকেই সামাজিক দায়বদ্ধতায় বিশ্বাসী অনুপম। সরকারি বড় দায়িত্বে থাকলেও তিনি সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন সমাজসেবায়, বিশেষত শিশুদের জন্য। অনগ্রসর ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার প্রসারে কাজ করেছেন দীর্ঘদিন ধরে। শিক্ষা সহায়তা প্রদান থেকে শুরু করে বিভিন্ন স্কুলের পরিকাঠামো উন্নয়নে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। 'উৎকর্ষে আরোহন' নামে একটি প্রতিষ্ঠানও তৈরি করেছেন।

শিশুদের পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করতেও যথেষ্ট ভূমিকা নিয়েছে অনুপম। মহিলাদের জন্য তিনি ‘সোলার ড্রায়ার’ এবং ‘সোলার লাইট’-এর ব্যবস্থা করেছেন। এর ফলে একদিকে যেমন তাঁদের ঘরে আলো পৌঁছেছে, অন্যদিকে নতুন করে জীবিকা অর্জনের পথও খুলে গিয়েছে। সমাজসেবামূলক কাজে আগামী দিনেও জড়িত থাকতে চান অনুপম। এদিন বিশেষ সম্মান পেয়ে তিনি বলেন, "এই সম্মান আমাকে আরো বেশি দায়িত্বশীল করে তুলবে। ভবিষ্যতে আরো বেশি সমাজসেবামূলক কাজ করতে উৎসাহিত করবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement