shono
Advertisement

Breaking News

সিবিআই ইস্যুতে উল্লাসের কারণ নেই, তৃণমূলকে তোপ দিলীপের

'রাজ্যে কী হচ্ছে, তা নজরে রাখছে সিবিআই৷' The post সিবিআই ইস্যুতে উল্লাসের কারণ নেই, তৃণমূলকে তোপ দিলীপের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:46 PM Oct 25, 2018Updated: 06:46 PM Oct 25, 2018

রূপায়ন গঙ্গোপাধ্যায়:  ‘‘দু’একজন ভুল করতেই পারেন৷ অভিযোগ প্রমাণিত হলে সরকার করা হাতে মোকাবিলা করবে৷ সাময়িক বিতর্ক তৈরি হলেও সিবিআইয়ের উপর আমাদের আস্থা আছে৷’’ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নিয়ে বিতর্কে মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

Advertisement

[৫, ১০-এর কুপন বিলিয়ে অর্থ সংগ্রহের প্রস্তাব প্রদেশ কংগ্রেসের, তলব বঙ্গ নেতৃত্বকে]

সিবিআইয়ে অন্দরে ডামাডোল নিয়ে তোলপাড় গোটা দেশ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার  স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা  ঘুষ নিয়ে অভিযুক্তকে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ৷ আর কেউ নন, অভিযোগকারী খোদ সিবিআইয়ের ডিরেক্টর অলোক শর্মা৷  এক সিবিআই অফিসার গ্রেপ্তারও হয়েছেন৷ তিনি আবার আস্তানার ঘনিষ্ট বলে খবর৷  গোয়েন্দাকর্তা রাকেশ আস্তানা গুজরাট ক্যাডারের আইপিএস অফিসার৷  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তখন তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন আস্থানা৷ ফলে গোটা ঘটনাটি ভিন্ন মাত্রা পেয়েছে৷ বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার দলের সংখ্যালঘু সেলের এক অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,  ‘‘সিবিআই শীর্ষপদে এই বদল তৃণমূলের বিপদ আরও বাড়ল৷ ওঁরা যাঁদের সঙ্গে বোঝাপড়া করেছিল, তাঁদের বদল করা হয়েছে৷ এখন তৃণমূলের উল্লসিত হওয়ার কোনও কারণ নেই৷’’ প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে সারদাকাণ্ডের তদন্ত করছে সিবিআই৷ সারদাকাণ্ডে আবার শাসকদলের একাধিক নেতার নাম জড়িয়েছে বলে অভিযোগ৷ তদন্তে গতিপ্রকৃতি খতিয়ে দেথতে কলকাতায়ও এসেছিলেন রাকেশ আস্তানা৷ 

[ বিচ্ছেদ ভুলে সিপিএমেই ফিরতে চলেছেন মজিদ মাস্টার]

The post সিবিআই ইস্যুতে উল্লাসের কারণ নেই, তৃণমূলকে তোপ দিলীপের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement