shono
Advertisement

Breaking News

Debraj Chakraborty

তোলাবাজিতে সিদ্ধহস্ত, ৫ বছরে দেবরাজের সম্পত্তি বেড়ে ১০০ কোটি! ইডিকে তথ্য দিল পুলিশ

সিন্ডিকেট চক্র চালানো-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। এবার তাঁর বিরুদ্ধে তোলাবাজি করে বিপুল সম্পত্তি করার অভিযোগও সামনে এসেছে। এমন প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজের!
Published By: Suhrid DasPosted: 07:32 PM Aug 11, 2026Updated: 07:43 PM Aug 11, 2026

সিন্ডিকেট চক্র চালানো-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। এবার তাঁর বিরুদ্ধে তোলাবাজি করে বিপুল সম্পত্তি করার অভিযোগও সামনে এসেছে। এমন প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজের! পুলিশ সূত্রে জানা গিয়েছে, এমন প্রায় ৩০টি সম্পত্তি রয়েছে। সেইসব তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)কে জানানো হয়েছে। 

Advertisement

বিধানসভার ভোটের ফলপ্রকাশের  পরই গ্রেপ্তারির আশঙ্কা করেছিলেন দেবরাজ ও অদিতি মুন্সি। অদিতিকে এখনই গ্রেপ্তার নয়, আদালত এই নির্দেশ দেয়। তবে রক্ষাকবচ পাননি দেবরাজ। বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পরে পুরুলিয়া থেকে এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। রাজারহাট-সহ আশেপাশের এলাকায় দেবরাজ সিন্ডিকেট চক্র চালাত! কোটি কোটি টাকা তোলা হয়েছে! এমনই অভিযোগ উঠেছে। তৃণমূল সরকারের আমলে শেষ পাঁচবছরে বিপুল সম্পত্তি দেবরাজ করেছেন! তেমনই মনে করছিলেন তদন্তকারীরা।

এবার পুলিশ তৃণমূলের এই গ্রেপ্তার হওয়া নেতার প্রভূত সম্পত্তির হদিশ পেল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দেবরাজ বিভিন্ন পরিচিতদের নাম করে প্রায় ৩০টি সম্পত্তি করেছে। দমদম, নিউটাউন, বাগুইআটিতে সম্পত্তি রয়েছে! এছাড়াও উত্তরবঙ্গেও সম্পত্তি পাওয়া গিয়েছে বলে অভিযোগ। দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। এই ৩০টি সম্পত্তির বাজারদর প্রায় ১০০ কোটি টাকা! পুলিশ সব তথ্য একত্র করতে শুরু করেছে। পুলিশের অনুমান, স্ত্রী বিধায়ক হওয়ার পরে শেষ পাঁচবছরে এই বিপুল সম্পত্তি করা হয়েছে। সম্পত্তির বিষয়ে সব তথ্য ইডিকে পুলিশের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, বারাসত আদালতে তদন্তকারীরা গত সপ্তাহেই দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement