shono
Advertisement

Breaking News

Rabindra Sangeet Viral Singer

রবীন্দ্রসঙ্গীত ভাইরাল হওয়ার পর হারান চাকরি, এবার রূপঙ্করের সঙ্গে মঞ্চে গাইবেন সেই সিকিউরিটি গার্ড!

কবে, কোথায় হবে এই অনুষ্ঠান? টিকিট কাটবেন কীভাবে?
Published By: Tiyasha SarkarPosted: 04:44 PM Aug 13, 2026Updated: 05:27 PM Aug 13, 2026

সুরের জাদুতে গত কয়েকদিনেই সকলের পরিচিত হয়ে গিয়েছেন 'গানওয়ালা' শোভন চক্রবর্তী। তাঁর অভাবের কাহিনী সকলেরই চোখেই জল এনেছে। নেটদুনিয়ার শক্তিতেই এবার কার্যত স্বপ্নকে ছুঁতে চলেছেন সেই ভাইরাল সিকিউরিটি গার্ড (Rabindra Sangeet Viral Singer)। নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা কী? এবার খ্যাতনামা সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) সঙ্গে একমঞ্চে গাইবেন শোভন। বিষয়টা জানতে পেরে আপ্লুত 'গানওয়ালা'।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? মাত্র আড়াই বছর বয়সেই মা পুতুল চক্রবর্তীর কাছে রবীন্দ্রসঙ্গীতে হাতেখড়ি শোভন চক্রবর্তীর। পরবর্তীতে শান্তিনিকেতনের সঙ্গীত ভবনে ভর্তি হন তিনি। পড়াশোনার পাশাপাশি সেখানেও কয়েকজনকে গান শেখাতেন। গান এবং রবীন্দ্রচর্চার সেই পরিসরই ছিল তাঁর জীবনের অন্যতম আশ্রয়। কিন্তু সংসারের অভাব-অনটন ক্রমশ সেই সাধনার পথে বাধা হয়ে দাঁড়ায়। রুটি-রুজির তাগিদে একসময় সঙ্গীত ভবনের পড়াশোনা ও রবীন্দ্রচর্চা থামিয়ে কলকাতায় ফিরে আসতে হয় তাঁকে। জীবিকার তাগিদে নিরাপত্তারক্ষীর কাজ নিলেও গানকে কখনও ছাড়েননি। সম্প্রতি ভাইরাল হয় নিরাপত্তারক্ষীর পোশাকে তাঁর গানের ভিডিও। শোনা গিয়েছিল, গানের জন্যই নাকি চাকরি হারাতে হয়েছে শোভনবাবুকে। যদিও সংস্থা এবিষয়ে একেকবার একেক রকম তথ্য দেয়।

এসবের মাঝেই শোভনের জন্য সুখবর। জানা যাচ্ছে, অক্টোবরে কলামন্দিরে রূপঙ্কর বাগচীর সঙ্গে অনুষ্ঠান করবেন শোভন। এবিষয়ে সোশাল মিডিয়ায় প্রশান্ত নস্কর নামে এক ব্যক্তি দীর্ঘ পোস্ট করেন। তিনি লিখেছেন, 'সম্প্রতি নিরাপত্তারক্ষীর পোশাকে তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীতের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। মানুষ নতুন করে চিনতে শুরু করেন তাঁর অসাধারণ কণ্ঠকে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, গান গাওয়ার কারণেই তাঁকে সেই চাকরি হারাতে হয়েছে। খবরটি জানার পর বেঙ্গল ওয়েব সলিউশন এবং মেট্রো ফার্মা মনে করেছে শুধু তাঁর গল্পটি শেয়ার করলেই যথেষ্ট নয়, এবার তাঁর পাশে দাঁড়ানো দরকার। আমি রূপঙ্কর বাগচীর সঙ্গে কথা বলি। সবটা শুনেই তিনি এক মুহূর্ত দেরি না করে এই উদ্যোগের পাশে থাকার এবং একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মতি দিয়েছেন।' জানা গিয়েছে, অ্যাপের মাধ্যমে কাটা যাবে এই অনুষ্ঠানের টিকিট। অনুষ্ঠানের খরচ বাদে যা অর্থ উপার্জন হবে, তা পুরোটাই তুলে দেওয়া হবে শোভনের হাতে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement