সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনা শহরে। সল্টলেক আনন্দলোক হাসপাতালে আগুন (Anandalok Hospital Fire)। জানা যাচ্ছে, হাসপাতালে দোতলায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এরপরেই দ্রুত রোগীদের নিরাপদ জায়গায় বের করে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। শুধু তাই নয়, হাসপাতালের মধ্যে কেউ আটকে রয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও কীভাবে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, অপারেশন থিয়েটারের এসি মেশিনের বৈদ্যুতিন শর্ট-সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে।
সল্টলেক (Salt Lake) করুণাময়ীর কাছে এই বেসরকারি হাসপাতালটি। মঙ্গলবার সকাল ১০টার কিছু পরে হঠাৎ করেই হাসপাতালের একটি অংশ থেকে আগুন বের হতে দেখা যায়। মুহূর্তে তা ভয়াবহ আকার নেয়। শুধু তাই নয়, একেবারে কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। যা নিয়ে হাসপাতালে রোগী এবং রোগীর আত্মীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকী পড়ে যায় হুড়োহুড়ি। তড়িঘড়ি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের নিচে নিরাপদ স্থানে নামিয়ে আনা হয়। এদিকে খবর পেয়েই এক এক করে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। ততক্ষণে যদিও হাসপাতালের দোতলায় থাকা অপারেশন থিয়েটারের একাংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
আগুনে ভস্মীভূত ভিতরের অংশ। ছবি- অরিজিৎ সাহা।
মঙ্গলবার সকাল ১০টার কিছু পরে হঠাৎ করেই হাসপাতালের একটি অংশ থেকে আগুন বের হতে দেখা যায়। মুহুর্তে তা ভয়াবহ আকার নেয়। শুধু তাই নয়, একেবারে কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। যা নিয়ে হাসপাতালে রোগী এবং রোগীর আত্মীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকী পড়ে যায় হুড়োহুড়ি।
ঘটনার পরেই বহু রোগীকে রাস্তায় বসে থাকতে গিয়েছে। একদিকে আগুন, অন্যদিকে চোখেমুখে স্পষ্ট আতঙ্ক। হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, ঘটনার পরেই দ্রুত সমস্ত রোগীকে বের করে আনা হয়। অন্তত ২০ জনকে নিরাপদে সরানো হয়েছে। তবে সবাই সুরক্ষিত এবং সুস্থ রয়েছেন বলেই দাবি ওই কর্মী।
ঘটনাস্থলে পুলিশ এবং দমকলের আধিকারিকরা। ছবি- অরিজিৎ সাহা।
অন্যদিকে দমকলের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। কীভাবে এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, কোনও রোগী হাসপাতালে আটকে নেই। কীভাবে অগ্নিকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে।
