shono
Advertisement
Kerala’

তামিলনাড়ুর পর কেরলে বাজির 'অভিশাপ', ত্রিচুরে বিস্ফোরণে মৃত কমপক্ষে ১৩ শ্রমিক, আহত ৪০

মঙ্গলবার ত্রিচুর জেলার মুন্ডাথিকোডে দুপুর ৩টে বেজে ৩৫ মিনিট নাগাদ একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। খবর পেয়ে উদ্ধারকাজে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বিভাগ।  
Published By: Kishore GhoshPosted: 07:15 PM Apr 21, 2026Updated: 07:44 PM Apr 21, 2026

রবিবার তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণে ২০ জনের মৃত্যু হয়েছিল, এবার কেরলে বিস্ফোরণে প্রাণ গেল কমপক্ষে ১৩ জন শ্রমিকের। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মঙ্গলবার ত্রিচুর জেলার মুন্ডাথিকোডে দুপুর ৩টে বেজে ৩৫ মিনিট নাগাদ একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। খবর পেয়ে উদ্ধারকাজে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বিভাগ।  

Advertisement

ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানো এক দমকল কর্মী জানিয়েছেন, বাজি কারখানাটি ছিল শুকিয়ে যাওয়া একটি ধানক্ষেতের মধ্যে। প্রখর গরমের কারণে ঘটনাটি আরও গুরুতর হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্তত ১৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত ৪০ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ, দমকল এবং অ্যাম্বুল্যান্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে ত্রিচুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

বাজি কারখানায় বিস্ফোরণের খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাজ্যের মুখ্যসচিবকে দ্রুত যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি দুর্ঘটনায় ১৩ জনের মৃ্ত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন। উল্লেখ্য, রবিবার তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণে ২০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছ’জন। আশঙ্কাজনক আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শ্রমিকদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement