shono
Advertisement

Breaking News

Fire in Sealdah Local

হাবরা-শিয়ালদহ লোকালে আগুন আতঙ্ক! নামতে হুড়োহুড়ি যাত্রীদের, বিধাননগরে হুলুস্থুল কাণ্ড

স্টেশন ঢেকে যায় ধোঁয়ায়।
Published By: Tiyasha SarkarPosted: 05:36 PM Feb 25, 2026Updated: 06:14 PM Feb 25, 2026

বিধাননগর স্টেশনে ঢুকতেই হাবরা-শিয়ালদহ লোকালে আগুন আতঙ্ক। ট্রেনের কামরা ও স্টেশন ঢেকে যায় ধোঁয়ায়। প্রাণ বাঁচাতে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামার চেষ্টা করেন যাত্রীরা। সবমিলিয়ে হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ২ টি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলেই রেল সূত্রে খবর। 

Advertisement

জানা গিয়েছে, বুধবার বিকেলে হাবরা থেকে নির্ধারিত সময়েই ছাড়ে লোকাল ট্রেনটি। গন্তব্য ছিল শিয়ালদহ। ট্রেনটি বিধাননগরের ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই ঘটে বিপত্তি। পিছনের দিকের একটি কামরা থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। মুহূর্তে সেই কামরাটি ধোঁয়ায় ঢেকে যায়। ধোঁয়া ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্মেও। এদিকে বিপদ বুঝে স্বাভাবিকভাবেই তড়িঘড়ি ট্রেন থেকে হুড়োহুড়ি করে নামার চেষ্টা করেন যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছয় রেলের কর্মী ও দমকলের আধিকারিকরা। প্রথমেই যাত্রীদের সুস্থ অবস্থায় নামিয়ে নেওয়া হয়। খালি করে দেওয়া হয় ট্রেন।

কিন্তু কী কারণে এই বিপত্তি? প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ব্রেকের গন্ডগোলের কারণেই আগুন লেগেছিল। তবে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করায় বিপদ এড়ানো গিয়েছে। যদিও অগ্নিকাণ্ডের নেপথ্যে অন্য কোনও কারণ থাকার আশঙ্কাও উড়িয়ে দিতে পারছেন না দমকল আধিকারিকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement