shono
Advertisement

Breaking News

Tollygunge

এ যেন স্পেশাল ২৬! পুলিশি অভিযানের নামে টালিগঞ্জে দু'কোটি টাকা লুট দুষ্কৃতী দলের

টালিগঞ্জ থানা এলাকার প্রতাপাদিত্য রোড এলকার ঘটনা। এই ঘটনার পরেই তৎপর হয়ে ওঠে থানার পুলিশ ও লালবাজার।
Published By: Subhankar PatraPosted: 10:51 AM Jul 12, 2026Updated: 10:51 AM Jul 12, 2026

'স্পেশাল ২৬'-এর কায়দায় পুলিশ সেজে তল্লাশির নামে দু'কোটি টাকা লুট। দক্ষিণ কলকাতার এক ব্যবসায়ীর অফিসে হানা দিল লুটেরা গ্যাং। টালিগঞ্জ থানা এলাকার প্রতাপাদিত্য রোড এলকার ঘটনা। এই ঘটনার পরেই তৎপর হয়ে ওঠে থানার পুলিশ ও লালবাজার। শহরের উপকণ্ঠে তল্লাশি চালিয়ে শনিবার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লাখ টাকা।

Advertisement

পুলিশ জানিয়েছে, শুক্রবার প্রতাপাদিত্য রোডের একটি অফিসে পৌঁছয় লুটেরাদের গ্যাং। ব্যবসায়ীর কাছে তারা নিজেদের গোয়েন্দা পুলিশ বলে পরিচয় দেয়। তারা দাবি করে, ওই অফিসে আয় বহির্ভূত বিপুল টাকা রয়েছে। সেই টাকার সন্ধানেই চলবে। তারা প্রথমে ভুয়ো পরিচয়পত্র দেখায়। তারপরই পুলিশের কায়দায় কেড়ে নেয় ব্যবসায়ী ও অন্য কর্মচারীদের মোবাইল।

ভুয়ো পুলিশকর্মীরা অফিসে উপস্থিত কর্মীদের ভয় দেখায় ও হুমকি দেয়। তারা অফিসের নগদ টাকা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা জানতে পারে যে সিন্দুকে টাকা রয়েছে। সেই মতো জোর করে কর্মচারীদের দিয়ে সিন্দুক খোলানো হয়। ভিতর থেকে দু'কোটি টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা।

এর কয়েক ঘণ্টার মধ্যে থানার পুলিশের সঙ্গে কথা বলে ব্যবসায়ী তথা অফিসের কর্ণধাররা বুঝতে পারেন যে লুটপাট চালাতে দুষ্কৃতীরা এসেছিল। এই ব্যাপারে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার গুরুত্ব বুঝে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও টালিগঞ্জ থানার আধিকারিকরা তদন্ত শুরু করেন। ওই এলাকায় বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে লুটেরাদের শনাক্ত করা হয়। পুলিশ সূত্রের খবর, তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে জেরা করে আসিফের সন্ধান চলছে। বাকি টাকা উদ্ধারেরও চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement