shono
Advertisement
Government employees attendence

এবার বায়োমেট্রিক মেশিন ছাড়াই হাজিরা! সরকারি কর্মীদের জন্য কী নির্দেশ দিল নবান্ন?

নতুন নিয়ম অনুযায়ী, কর্মীরা নিজেদের মোবাইল ফোন থেকে হাজিরা দিতে পারবেন। তবে কর্মীকে অবশ্যই অফিস চত্বরে থাকতে হবে।
Published By: Arpita MondalPosted: 03:40 PM Jul 26, 2026Updated: 03:59 PM Jul 26, 2026

সরকারি কর্মীদের হাজিরার পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে চলেছে। এবার থেকে সরকারি কোনও দপ্তরেই আর বায়োমেট্রিক মেশিন থাকবে না। নতুন নিয়ম অনুযায়ী, কর্মীরা নিজেদের মোবাইল ফোন থেকে হাজিরা দিতে পারবেন। তবে কর্মীকে অবশ্যই অফিস চত্বরে থাকতে হবে। এর ফলে বায়োমেট্রিক মেশিন বসানোর বিপুল খরচ যেমন কাটছাঁট করা গেল, তেমনই হাজিরা প্রক্রিয়াও সহজ, নির্ঞ্ঝাট হল। যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে এই ব্যবস্থা। অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য সরকারি সব দপ্তরের নিজস্ব সফটওয়্যার সলিউশনগুলি খতিয়ে দেখতে বলা হয়েছে।

Advertisement

সূত্রের খবর, গত কয়েকবছর ধরে সরকারি বিভিন্ন দপ্তরে বায়োমেট্রিক মেশিন বসানোর কাজ শুরু হলেও অনেক ক্ষেত্রেই তা রক্ষণাবেক্ষেণের অভাবে যান্ত্রিক ত্রুটির কারণে ঠিকমতো কাজ করে না। নতুন এই নিয়মে জিও-ফেন্সিং প্রযুক্তি চালু হলে অফিসের নির্ধারিত সীমানার মধ্যে থেকেই কর্মীরা নিজেরাই হাজিরা দিতে পারবেন। এর ফলে সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিত করা যেমন সহজ হবে, তেমনই পুরো প্রক্রিয়া স্বচ্ছ হবে বলেই মনে করছে অর্থ দপ্তর।

উল্লেখ্য, আগেও সরকারি কর্মীদের হাজিরার ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়ে ছিল রাজ্য সরকার। ১৫ জুন থেকে নবান্নে 'ফেস রিকগনিশন' বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা করা হয়েছিল। ৩১ জুলাইয়ের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে নতুন ব্যবস্থা কার্যকর হবে বলে সাফ নির্দেশ দেওয়া হয়। তবে তাতে কিছু বদল আনা হল। সকাল ১০ টা ১৫ থেকে ১১টার মধ্যে উপস্থিত হলে ‘লেট’ হিসেবে চিহ্নিত হবে ওই দিনটি। সকাল ১১টার পর অফিসে পৌঁছলে ‘অনুপস্থিত’ হিসেবে ধরা হবে। বিকেল ৫টা বেজে ১৫ মিনিটের আগে অফিস ত্যাগ করলে ‘আর্লি ডিপার্চার’  গণ্য হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement