shono
Advertisement
Malda Medical College

তিন সপ্তাহে ৬০ সদ্যোজাতের মৃত্যু, মালদহ মেডিক্যালে তদন্তে স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ কমিটি

শনিবার সকালেই চার সদস্যের বিশেষ কমিটি পৌঁছে যেতে পারে মালদহ মেডিক্যাল কলেজে।
Published By: Arpita MondalPosted: 09:04 PM Aug 28, 2026Updated: 09:04 PM Aug 28, 2026

মালদহ মেডিক্যাল কলেজের নবজাতকদের মৃত্যুর তদন্তে এবার বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। শুক্রবার স্বাস্থ্যভবনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,শনিবারই রাজ্যের গঠিত বিশেষজ্ঞ কমিটির সদস্যরা যাবে মালদহ মেডিক্যাল কলেজে। এই কমিটির চেয়ারম্যান চিকিৎসক প্রলয় আচার্য। কমিটিতে আছেন র্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসক-অধ্যাপক রাজশেখর সরকার, ভোলানাথ আইচ এবং এসএসকেএমের চিকিৎসক-অধ্যাপক বিজন সাহা। শনিবার সকালেই চার সদস্যের বিশেষ কমিটি পৌঁছে যেতে পারে মালদহ মেডিক্যাল কলেজে।

Advertisement

চলতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সব মিলিয়ে মোট ৬০টি সদ্যোজাতের মৃত্যু হয়েছে ওই হাসপাতালে। বিষয়টি নজরে আসার পরেই নড়চড়ে বসে প্রশাসন। বৃহস্পতিবারই এই ঘটনায় মালদহ মেডিক্যালের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এবার বিশেষ তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্য দপ্তর।

আগস্ট মাসে একইদিনে ১০ শিশুর মৃত্যু হয় মালদহ মেডিক্যাল কলেজে। চলতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সব মিলিয়ে মোট ৬০টি সদ্যোজাতের মৃত্যু হয়েছে ওই হাসপাতালে। বিষয়টি নজরে আসার পরেই নড়চড়ে বসে প্রশাসন। বৃহস্পতিবারই এই ঘটনায় মালদহ মেডিক্যালের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এবার বিশেষ তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্য দপ্তর।

মালদহ মেডিক্যাল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছিল, যে ১০ নবজাতকের মৃত্যু হয়, তাদের মধ্যে আটটি শিশুর জন্ম হয়েছে জেলারই অন্য কোনও হাসপাতাল বা নার্সিংহোমে। ১০টি শিশুর মধ্যে মাত্র দু’জন শিশুর জন্ম হয়েছিল মালদহ মেডিক্যাল কলেজে। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় বাইরে থেকে মালদহ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল। ৬০টি শিশুর মধ্যে ১৬টি শিশু মালদহ মেডিক্যাল কলেজেই জন্ম নিয়েছিল। তিন সপ্তাহের মধ্যে ৬০ শিশুর মৃত্যু নিয়ে নড়েচড়ে বসে স্বাস্থ্য ভবন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement