বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলির সিবিআই বা নিরেপক্ষ সংস্থার দাবি তুলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কি তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলির সিবিআই তদন্ত চান? শুভেন্দুর উদাহরণ দেখিয়ে মমতাপন্থী তৃণমূলের সর্বভারতীয় সভাপতির রক্ষাকবচের মামলায় আদালতে এই প্রশ্ন তুলল রাজ্য। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য বলেন, "বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু পুলিশি তদন্তের বদলে সিবিআই বা স্বাধীন সংস্থার তদন্ত চেয়েছিলেন। কিন্তু অভিষেকের আবেদনে সিবিআই তদন্তের কোনও উল্লেখ নেই।" দু'জনের মামলার বিষয়টিও আলাদা বলে আদালতে জানিয়েছে রাজ্য।
'ব্ল্যাঙ্কেট প্রোটেকশন' চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। এক্ষেত্রে অভিষেকের দাবি, বর্তমান মুখ্যমন্ত্রীকেও আগে এই প্রোটেকশন দেওয়া হয়েছিল! আদালত তা মানেনি, বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। সেখানে রাজ্যের আইনজীবী জানান, শুভেন্দু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলে সিবিআই তদন্ত চেয়েছিলেন। অভিষেকের আবেদনেও সেই ধরনের কোনও বিষয় রয়েছে কি না, তা স্পষ্ট নয়। অভিষেকের আইনজীবী আদালতে জানিয়েছে, তাঁর মক্কেলের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের হয়েছে। এ কথা জানিয়েছে রাজ্য। সব কিছু শোনার পর ১১ আগস্ট পর্যন্ত এই মামলা মুলতবি রেখেছেন। অন্যদিকে, ভবানীপুর, কালীতলা, বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ রয়েছে। আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রয়েছে।
উল্লেখ্য, এর আগের শুনানিতে আদালত জানিয়েছিল, মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টানার দরকার নেই। সেই মামলা আলাদা। প্রতিটি মামলা আলাদা। একসঙ্গে এমন সুরক্ষাকবচ দেওয়া যায় না। তবে মামলা খারিজ করা হয়নি। এদিন শুনানি হয়েছে। কিছু মামলায় রক্ষাকবচ মিলেছে। বৃহস্পতিবার শুনানির পর মামলা মুলতবি রেখেছে আদালত।
