shono
Advertisement

শববাহী যানের বন্দোবস্ত ছাড়া দেহ হস্তান্তর ‘নয়’, কড়া নির্দেশ নবান্নের

সরকারি স্তরে মৌখিক ভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে।
Posted: 12:38 PM May 23, 2023Updated: 12:45 PM May 23, 2023

স্টাফ রিপোর্টার: প্রিয়জনের শবদেহ নিয়ে বাড়ি ফিরতে শোকস্তব্ধ পরিজনদের যাতে সমস্যায় না পড়েন সেদিকে কড়া নজর নবান্নের। সব জেলাশাসক ও জেলা মুখ্য স্বাস্থ‌্যকর্তাদের নির্দেশ দিল নবান্ন। কোনও বিজ্ঞপ্তি জারি না হলেও নবান্নের শীর্ষ প্রশাসনের নির্দেশে স্বাস্থ্যভবন মারফত এ সংক্রান্ত নির্দেশ আপাতত মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।

Advertisement

বিভিন্ন সরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে গত শুক্রবার থেকেই জোর আলোচনা চলছিল প্রশাসনিক মহলে। অবশেষে এ নিয়ে সোমবারই সরকারি স্তরে মৌখিক ভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রতিটি শবদেহ পরিজনকে হস্তান্তর করার সময়ে মৃতদেহ ব্যাগে ভরে দিতে হবে। পাশাপাশি, কারও শববাহী যান দরকার আছে না নেই, সে ব্যাপারটিও নিশ্চিত করে জেনে নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে।

[আরও পড়ুন: ট্রাকের সঙ্গে ধাক্কা, সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু অন্তত সাতজনের, আহত ১৩]

কারও শববাহী যান দরকার না থাকলে, সে কথা সই-সহ জানিয়ে দিতে হবে হাসপাতালকে। আর যদি শববাহী গাড়ি দরকার লাগে, হাসপাতালকে তার ব্যবস্থা করতে হবে। হাসপাতালের নিজের কাছে সেই মুহূর্তে গাড়ি না থাকলে সেই গাড়ির ব্যবস্থা করে দিতে হবে স্থানীয় পুরসভা বা পঞ্চায়েতের মারফত। একমাত্র তারপরেই সম্মানের সঙ্গে দেহ হস্তান্তর করা যাবে।

[আরও পড়ুন: ট্রাকের সঙ্গে ধাক্কা, সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু অন্তত সাতজনের, আহত ১৩]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement