স্বাধীনতার মাস, মুক্তির মাস। ১৫ আগস্ট উপলক্ষে এনডিএ সরকার বছর কয়েক ধরে উদযাপন করে 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচি (Har Ghar Tiranga Campaign)। এতদিন বাংলায় বিরোধী দলের সরকার থাকায় তা হতো না। এবার রাজ্যেও বিজেপি সরকার। প্রথমবার কেন্দ্রের ওই কর্মসূচির সঙ্গে নিজেকে যুক্ত করল শুভেন্দু অধিকারীর সরকার। ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত হবে এই কর্মসূচি। আর নিজের কেন্দ্র ভবানীপুর থেকেই এই যাত্রা শুরু করছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচির খুঁটিনাটি সবিস্তারে জানিয়ে শুভেন্দুর (CM Suvendu Adhikari) ঘোষণা, ‘‘আগামিকাল (শুক্রবার) আমরা ভবানীপুর অর্থাৎ আমার কেন্দ্র থেকে তেরঙ্গা যাত্রা শুরু করছি। সার্ভে বিল্ডিং থেকে হাজরা পর্যন্ত বিশাল মিছিল করব, আমি নিজে মিছিলে অংশ নেব। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে আবেদন, আপনারা সকলে এতে অংশগ্রহণ করুন। নিজের নিজের বাড়িতে তেরঙ্গা তুলুন।'' এই উপলক্ষে ৭০ লক্ষ তেরঙ্গা বিতরণ করা হচ্ছে রাজ্যে।
বৃহস্পতিবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘‘বিগত সরকার কেন 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচি করেনি, জানি না। আমরা এবার ওই কর্মসূচিতে জুড়লাম। এবছর থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা তেরঙ্গা যাত্রা করব। যেহেতু এবারই প্রথম, তাই এর বিস্তারিত আমি জানিয়ে দিচ্ছি। ৯ থেকে ১৭ আগস্ট তেরঙ্গা কর্মসূচি পালিত হবে। রাজ্যের প্রতিটি মহকুমা, পৌরসভা, ব্লক, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা - সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এই উপলক্ষে কলকাতার ঐতিহাসিক ভবন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা হবে। প্রবন্ধ, অঙ্কন, সচেতনতামূলক মিছিল হবে। এনিয়ে প্রিন্ট, ডিজিটাল ও সোশাল মিডিয়ায় ব্যাপক প্রচার করব আমরা।''

মুখ্যমন্ত্রী আরও জানান, ১০ আগস্ট দুপুর ৩টেয় নেতাজি মূর্তির পাদদেশ থেকে বিশাল মিছিল হবে। সরকারি দপ্তরের সকলে তাতে অংশ নেবে। এছাড়া ৩০ হাজার সাধারণ এই মিছিলে অংশ নিতে চেয়ে আবেদন জানিয়েছিলেন। তিনি নিজেও থাকবেন ওই মিছিলে। সবমিলিয়ে, দেশের ৭৯ তম স্বাধীনতা দিবসে রাজ্যে জমজমাট সেলিব্রেশন হবে, তা স্পষ্ট।