shono
Advertisement

চালকের হাতে স্টিয়ারিং,কানে ফোন? হোয়্যাটসঅ্যাপেই জানান কলকাতা পুলিশকে

কোন নম্বরে হোয়্যাটসঅ্যাপ করবেন? মিলতে পারে পুরস্কার। The post চালকের হাতে স্টিয়ারিং,কানে ফোন? হোয়্যাটসঅ্যাপেই জানান কলকাতা পুলিশকে appeared first on Sangbad Pratidin.
Posted: 07:49 PM Feb 01, 2018Updated: 08:04 PM Feb 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চালকের একগুঁয়েমিতে ৪৪ জনের প্রাণ গেল দৌলতাবাদে। যাত্রীদের বারংবার বারণ সত্ত্বেও কান থেকে ফোন সরাননি চালক। ফলে বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারাল যান। সেতু ভেঙে বাস গিয়ে পড়ল ভৈরবী নদীর জলে। আধো ঘুমে প্রাণ গেল অসংখ্য মানুষের। সেই ঘটনার পুনরাবৃত্তি জানাতে না হয়, সে ব্যাপারে সতর্ক হল কলকাতা পুলিশ। নেওয়া হল বিশেষ পদক্ষেপ।

Advertisement

মোবাইল কানে গাড়ি চালালেই লাইসেন্স বাতিল চালকের ]

এ রাজ্যে চালু হয়েছে ‘সেফ ড্রাইভ সেফ লাইফ’ প্রকল্প। দুর্ঘটনা রুখতে বাইক আরোহীদের সতর্ক করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও ঘটছে দুর্ঘটনা। অনেক ক্ষেত্রে দোষ চালকদেরও। কানে ফোন আর স্টিয়ারিংয়ে হাত, এ দৃশ্য শহরে বিরল নয়। তা যে কোন মারাত্মক দুর্ঘটনা ডেকে আনতে পারে, দৌলতাবাদই তার প্রমাণ। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে নয়া পদক্ষেপ কলকাতা পুলিশের। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কলকাতা পুলিশ জানিয়েছে, কানে ফোন নিয়ে কোনও চালককে গাড়ি চালাতে দেখলেই যেন পুলিশকে জানানো হয়। যদি সম্ভব হয় তবে ছবি তুলে হোয়্যাটসঅ্যাপ করতে পারবেন সাধারণ মানুষ। আর যদি ছবি তোলা সম্ভব না হয়, তাহলে গাড়ির নম্বর ও স্থানের উল্লেখ করলেই পুলিশ ব্যবস্থা নেবে। এখানেই শেষ নয়, যাঁরা পুলিশকে এই কাজে সহায়তা করতে পারবেন, তাঁদের মধ্যে অনেকের জন্য থাকবে পুরস্কারও। এদিন কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,

“হাতে স্টিয়ারিং, কানে ফোন?  জানান আমাদের

গাড়ি চালাতে চালাতে ফোন মানে জেনেশুনে বিপদ ডেকে আনা, জানেন সবাই। তবু এক হাতে ফোন আর অন্য হাতে স্টিয়ারিং , এ দৃশ্য চোখে পড়ে শহরের রাস্তায়।

কলকাতা ট্র্যাফিক পুলিশ যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে এই প্রবণতা বন্ধ করার। চলছে সচেতনতার প্রচার, আইন যাঁরা ভাঙছেন নিজের এবং আরও অনেকের প্রাণের ঝুঁকির বিনিময়ে, ব্যবস্থা নেওয়া হচ্ছে তাঁদের বিরুদ্ধে।

“সেফ ড্রাইভ সেভ লাইফ” অভিযানকে সফল করতে আপনাদের সহযোগিতাও প্রার্থনা করি। যখনই চোখে পড়বে কানে ফোন নিয়ে কোন চালককে, ছবি তোলা সম্ভব হলে সেই ছবি পাঠান কলকাতা ট্র্যাফিক পুলিশের Whatsapp নম্বর 9903588888-এ বা আমাদের “Bondhu” app-এ (সহজেই ডাউনলোড করতে পারেন Google Play Store থেকে)।সঙ্গে জানান গাড়ির নম্বর, ঘটনাস্থল আর দিনক্ষণ। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

যাঁরা পাঠাবেন ছবিসহ তথ্য, লটারিতে তাঁদের মধ্যে অনেকের জন্য থাকবে পুরস্কার।

অমূল্য প্রাণ যাতে না যায়, অনুরোধ, সাহায্য করুন।” 

 

The post চালকের হাতে স্টিয়ারিং,কানে ফোন? হোয়্যাটসঅ্যাপেই জানান কলকাতা পুলিশকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement