shono
Advertisement

Breaking News

এবার SSC-কে বাল্মীকির সঙ্গে তুলনা, ‘নিজেকে বদলে নিলে ক্ষতি কী?’, প্রশ্ন বিচারপতি বসুর

এর আগে এসএসসিকে লেডি ম্যাকবেথের সঙ্গে তুলনা করেন বিচারপতি তালুকদার।
Posted: 05:44 PM Feb 17, 2023Updated: 06:11 PM Feb 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা হাই কোর্টের কাছ থেকে ফের নয়া তকমা পেল এসএসসি। লেডি ম্যাকবেথের পর এবার বাল্মীকির সঙ্গে তাদের তুলনা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, “দস্যু রত্নাকর যদি বাল্মীকি হতে পারেন, তবে এসএসসি নিজেদের পরিবর্তন করলে ক্ষতি কী?”

Advertisement

কলকাতা হাই কোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছিল। সেই সময় ৯৫২ জন শিক্ষক-শিক্ষিকার আইনজীবী বলেন, “নিজেরা সুপারিশ করলেও এখন এজলাসে গিয়ে সাধু সাজছে এসএসসি। নিজেদের সব দোষ ধুয়ে যুধিষ্ঠির প্রমাণ করতে চাইছে, যেন তারা কোনও ভুলই করেনি। অথচ এত সব কিছু এসএসসি’র ভুলেই হয়েছে।”

[আরও পড়ুন: স্টিং অপারেশনে বেফাঁস মন্তব্যের জের, ইস্তফা দিলেন নির্বাচকপ্রধান চেতন শর্মা]

সে প্রসঙ্গে বাল্মীকির কথা আনেন বিচারপতি। স্কুল সার্ভিস কমিশনকে বাল্মিকীর সঙ্গে তুলনা করে তিনি বলেন, “পুরাণে বর্ণিত প্রথম জীবনে দস্যুবৃত্তি করলেও পাপস্খলনে তপস্যায় বসেন দস্যু রত্নাকর। পরে মহর্ষি বাল্মীকি নামে পরিচিত হন। দস্যু রত্নাকর যদি বাল্মীকি হতে পারেন। স্কুল সার্ভিস কমিশন যদি নিজেদের পরিবর্তন করে এটা তো ভাল লক্ষণ। অসুবিধা কোথায়?”

বৃহস্পতিবার গ্ৰুপ ডি কর্মী নিয়োগ মামলার শুনানি চলাকালীন বিচারপতি সুব্রত তালুকদার এসএসসিকে লেডি ম্যাকবেথের সঙ্গে তুলনা করেন। যদিও নিজের মন্তব্য নিয়ে কোনও ব্যাখ্যা করেননি তিনি। তবে প্রায় সকলেরই জানা উইলিয়াম শেক্সপিয়রের নাটক ‘ম্যাকবেথ’ চরিত্রটির অপরাধবোধ থেকে তীব্র মানসিক যন্ত্রণার শিকার হন। আর তারপরই আত্মহত্যার সিদ্ধান্ত নেন।

[আরও পড়ুন: প্রয়াত কিংবদন্তি তুলসীদাস বলরাম, ভারতীয় ফুটবলে ইন্দ্রপতন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement