shono
Advertisement

হাই কোর্টের ভর্ৎসনায় ব্যবস্থা, অবশেষে আধার পাচ্ছেন প্রতিবন্ধী যুবক

আদালতের ধমক খেয়ে বাড়ি গিয়ে বায়োমেট্রিক নমুনা সংগ্রহ এজেন্সির। The post হাই কোর্টের ভর্ৎসনায় ব্যবস্থা, অবশেষে আধার পাচ্ছেন প্রতিবন্ধী যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 01:20 PM Nov 13, 2017Updated: 04:43 PM Sep 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮৩ শতাংশ শারীরিকভাবে অক্ষম। আক্রান্ত সেরিব্রাল পলসিতে। তা সত্ত্বেও বাড়ি গিয়ে আধার করানোর ব্যবস্থা করেনি এজেন্সি। মামালা হাই কোর্ট পর্যন্ত পৌঁছানো মাত্র কেন্দ্রীয় এজেন্সিকে কড়া ধমক দিয়েছিল আদালত। সোমবার মামলার শুনানির দিনই এজেন্সিকে আরও একবার ভর্ৎসনা করল আদালত।

Advertisement

[ বামনগাছিতে ট্রেনের ধাক্কায় ছাত্রীর মৃত্যুতে রহস্য ]

জোকার বাসিন্দা সৈকত মিত্র। সেরিব্রাল পলসিতে আক্রান্ত ওই যুবক। তাঁর অভিভাবক বারবার চেয়েছিলেন ছেলের আধার কার্ড করাতে। কিন্তু কেন্দ্রীয় সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি বলেই অভিযোগ। শারীরিকভাবে অক্ষম হওয়ায় বাড়ির বাইরে পা রাখতে পারেন না ওই যুবক। এদিকে আধারের বায়োমেট্রিকের জন্য তাঁকে অন্যত্র যেতেই হত। বাড়ি এসে তা সংগ্রহ করার কোনও ব্যবস্থা ছিল না। এরপরই আদালতের দ্বারস্থ হন তাঁরা। আদালতের তরফে এজেন্সিকে গোড়াতেই এহেন দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য তিরস্কার করা হয়। প্রশ্ন করা হয়, কেন্দ্র যখন সর্বক্ষেত্রে আধার বাধ্যতামূলক করছে, তখন প্রতিবন্ধী যুবককে কেন এই হেনস্তার শিকার হতে হচ্ছে? অবিলম্বে সঠিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

[ শীতের পথে কাঁটা নিম্নচাপ, রোগভোগের আশঙ্কা বাড়িয়ে সম্ভাবনা বৃষ্টিরও ]

সোমবার মামলার শুনানিতে এ নিয়ে এজেন্সির অগ্রগতি জানতে চায় আদালত। জানা যায়, গত শনিবার বাড়ি গিয়ে প্রতিবন্ধী ওই যুবকের চোখের মণি ও হাতের ছাপ সংগ্রহ করা হয়েছে। আদালতকে আজ কেন্দ্রীয় সংস্থা জানায়, ডাকযোগে ওই যুবকের আধার পাঠিয়ে দেওয়া হবে। আদালতের হস্তক্ষেপেই শেষমেশ আধার পেতে চলেছেন ওই প্রতিবন্ধী যুবক। আদালতের তরফে এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়, এই ধরনের ক্ষেত্রে যেন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। আধার পাওয়ার জন্য যে কাউকে আদালাতের দ্বারস্থ হতে হচ্ছে, এমন পরিস্থিতি বাঞ্ছনীয় নয় বলেই স্পষ্ট করে দেয় আদালত।

বিশ্ব ঘোরার নেশায় স্কেটবোর্ডেই কলকাতায়, ফিরেও তাকাল না শহর ]

The post হাই কোর্টের ভর্ৎসনায় ব্যবস্থা, অবশেষে আধার পাচ্ছেন প্রতিবন্ধী যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার