shono
Advertisement

Breaking News

তিলজলায় বন্ধ কারখানায় ব্যবসায়ীর রহস্যমৃত্যু, আটক মৃতের বন্ধু

ব্যবসায়িক শত্রুতার জেরে খুন? The post তিলজলায় বন্ধ কারখানায় ব্যবসায়ীর রহস্যমৃত্যু, আটক মৃতের বন্ধু appeared first on Sangbad Pratidin.
Posted: 11:11 AM Aug 03, 2018Updated: 11:41 AM Aug 03, 2018

অর্ণব আইচ: খাস কলকাতায় ব্যবসায়ীর রহস্যমৃত্যু৷ শুক্রবার ভোররাতে বন্ধ কারখানা থেকে উদ্ধার হয় ব্যবসায়ীর দেহ৷ তাঁর শরীরে একাধিক ক্ষতচিহ্ন মিলেছে৷ ব্যবসায়ীকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের৷ ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কড়েয়া থানার পুলিশ৷

Advertisement

[শহরে ফিরে অসম প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের প্রতিনিধিরা]

মৃত ইব্রার আলম তিলজলার ৪২/বি এলাকার বাসিন্দা ছিলেন৷ মৃতের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তিনজন বন্ধু ডেকে নিয়ে যায় তাঁকে৷ রাত বাড়লেও, কোনও খোঁজখবর পাওয়া যায়নি ইব্রারের৷ বাড়ির তরফে খোঁজাখুঁজি শুরু হয়৷ কিন্তু তাতেও পাওয়া যায়নি ওই ব্যবসায়ীকে৷ ভোররাতের দিকে বাড়িতে একটি ফোন আসে৷ তবে যে ফোন করেছিল, সে তার পরিচয় জানায়নি বলেই দাবি ইব্রারের ভাইয়ের৷ ফোনে বলা হয় ইব্রার ১৬৮ নম্বর তিলজলা রোডে একটি বন্ধ কারখানার মধ্যে রয়েছে৷ সেই মতো বাড়ি থেকে ওই কারখানার উদ্দেশে রওনা দেন ইব্রারের ভাই৷ সেখানে গিয়ে দেখেন কারখানাটি বন্ধ রয়েছে৷ বন্ধ কারখানার ভিতরে গিয়ে চমকে ওঠেন ইব্রারের ভাই৷ তিনি দেখেন, কারখানার ভিতর অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ইব্রার৷ ওই কারখানায়  অচৈতন্য ব্যবসায়ীর পাশে বসে রয়েছেন তাঁর তিন বন্ধুও৷

[কানাড়া ব্যাংকের পর এবার অ্যাক্সিস ব্যাংক, জালিয়াতির শিকার রেডিও জকি]

তড়িঘড়ি ইব্রারকে উদ্ধার করা হয়৷ ওই ব্যবসায়ীকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁর ভাই৷ ইব্রারের বন্ধুরা তাঁর ভাইকে জানায়, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন ওই ব্যবসায়ী৷ কিছুক্ষণ চিকিৎসার পরই চিকিৎসকরা জানান ইব্রার মৃত্যু হয়েছে৷ ইতিমধ্যেই সুযোগ বুঝে এলাকা ছাড়ে ইব্রারের তিন বন্ধু৷ ইব্রারের হাত, পা ও মাথায় মিলেছে একাধিক ক্ষতচিহ্ন৷ কীভাবে মৃত্যু হল ইব্রারের, তা নিশ্চিত করতে ব্যবসায়ীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ পরিবারের দাবি, ওই তিন বন্ধুই খুন করেছে ইব্রারকে৷ তবে কেন খুন করা হল দাদাকে, সে বিষয়ে কিছুই বলতে পারছেন না ইব্রারের ভাই৷

[‘অসমে বিজেপির মুখোশ খুলে গিয়েছে’, প্রতিনিধিদের আটকানোয় ক্ষুব্ধ মমতা]

প্রথম জীবনে মুচি হিসাবে কাজ করতেন বছর তেত্রিশের ইব্রার৷ কয়েবছর আগেই স্বাধীনভাবে চামড়ার ব্যবসা করছিলেন তিনি৷ কোনও গণ্ডগোলে কোনওদিন জড়াতেন না ইব্রার৷ ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে৷  

The post তিলজলায় বন্ধ কারখানায় ব্যবসায়ীর রহস্যমৃত্যু, আটক মৃতের বন্ধু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement