shono
Advertisement

Breaking News

Howrah

রামকৃষ্ণ ঘাটে 'কলকাতা আই', তৈরি হবে ৬০ ফুটের দুর্গা কাঠামোও, পরিদর্শনে মন্ত্রী

দ্রুত শুরু হবে কাজ। চলতি বছর দুর্গাপুজোর আগেই কাজ শেষ করতে চাইছে রাজ্য। এ ছাড়াও একাধিক ঘাটের সৌন্দর্যায়নের কাজও হবে।
Published By: Subhankar PatraPosted: 06:24 PM Jun 11, 2026Updated: 06:48 PM Jun 11, 2026

হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে হবে 'কলকাতা আই'। একই সঙ্গে তৈরি হবে ৬০ ফুটের ধাতব দুর্গা কাঠামো। পাশে থাকবে দু’টি ধাতব ধুনুচি। সম্পূর্ণ হয়েছে টেন্ডার প্রক্রিয়া। দ্রুত শুরু হবে কাজ। চলতি বছর দুর্গাপুজোর আগেই কাজ শেষ করতে চাইছে রাজ্য। এ ছাড়াও একাধিক ঘাটের সৌন্দর্যায়নের কাজও হবে। প্রাথমিক ভাবে বরাদ্দ করা হয়েছে ১.৮ কোটি টাকা। কী ভাবে এই সৌন্দর্যায়ন হবে তা দেখতে বৃহস্পতিবার বিকেলে কলকাতা বন্দরের আধিকারিক ও রাজ্য সরকারের ইঞ্জিনিয়ারদের নিয়ে রামকৃষ্ণপুর ঘাটে যান প্রতিমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই।

Advertisement

কলকাতা বন্দরের সঙ্গে যৌথ উদ্যোগে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে 'কলকাতা আই' তৈরি পাশাপাশি দুর্গা কাঠামো নিয়ে উমেশ রাইয়ের বক্তব্য, সৌন্দর্যায়নের মধ্যে দিয়ে দুর্গা মায়ের শক্তিকে দেখানোর জন্যই দুর্গামূর্তি করা হচ্ছে। খুব দ্রুত এই কাজ শেষ হবে। পুজোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে এলে তিনিও এই দুর্গামূর্তি দর্শন করতে পারেন। এ ছাড়াও রামকৃষ্ণপুর ঘাটের কাছে একটি বড় হাসপাতাল করার পরিকল্পনাও রয়েছে বলে এ দিন জানান মন্ত্রী। উমেশ বলেন, ‘‘হাওড়া শহরকে কুলি শহর বলে অনেকে কটাক্ষ করেন। আমি হাওড়া শহরের এই বদনাম ঘুচিয়ে একে আধুনিক বিকশিত শহর করার পরিকল্পনাতেই এগচ্ছি।"

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে কলকাতা আই তৈরি করা হবে বলে জানানো হয়। প্রথমে গঙ্গার (হুগলি নদী) পশ্চিম পাড়ে শিবপুরের বোটানিক্যাল গার্ডেন্সে গড়ার কথা হলেও পড়ে গঙ্গার পূর্ব তীরে মিলেনিয়াম পার্কে এটি গড়ে তোলার প্রস্তাব গৃহীত হয়। কিন্তু কাজ সেই ভাবে হয়নি। এবার হাওড়ায় কলকাতা বন্দরের সঙ্গে হাত মিলিয়ে কলকাতা আই তৈরির কথা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement