shono
Advertisement

পঞ্চমীতেই যাত্রীসংখ্যার রেকর্ড মেট্রোর, সপ্তমী থেকে আরও বাড়তে পারে ভিড়

জানেন, পঞ্চমীতে কত মানুষ মেট্রোতে যাতায়াত করেছেন? The post পঞ্চমীতেই যাত্রীসংখ্যার রেকর্ড মেট্রোর, সপ্তমী থেকে আরও বাড়তে পারে ভিড় appeared first on Sangbad Pratidin.
Posted: 04:34 PM Oct 04, 2019Updated: 04:34 PM Oct 04, 2019

নব্যেন্দু হাজরা: যাত্রীসংখ্যার নিরিখে নয়া রেকর্ড গড়ল কলকাতা মেট্রো। বৃহস্পতিবার অর্থাৎ পঞ্চমীর দিন কলকাতা মেট্রোয় যাতায়াত করেছেন প্রায় ৯ লক্ষ ২৮ হাজার যাত্রী। যা ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ। অর্থাৎ যাত্রীসংখ্যার বিচারে এবছর পুজোর পঞ্চমীর দিনই সর্বকালের সব রেকর্ড ভেঙে ফেলল কলকাতা মেট্রো। পুজোর বাকি দিনগুলিতে ভিড় আরও বাড়তে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ।

Advertisement

[আরও পড়ুন: দুঃস্থদের পাশে দাঁড়াতে ‘দান উৎসব’-এ শামিল বিড়লা কর্পোরেশন]

গোটা বছরই শহর এবং শহরতলি থেকে আসা নিত্যযাত্রীদের অন্যতম ভরসার জায়গা মেট্রো। তবে, পুজোর সময় মেট্রোতে ভিড় বাড়ে অনেকটাই। গোটা শহর তো বটেই, জেলা থেকে আসা মানুষও পুজো দেখতে ভরসা করেন মেট্রোর উপর। তাই প্রতিবছরই যাত্রীসংখ্যায় নতুন রেকর্ড গড়ে মেট্রো। এবছর তৃতীয়া থেকেই পুজোর আমেজে মেতেছে শহরবাসী। মেট্রো স্টেশনগুলিতে ভিড়ও ছিল চোখে পড়ার মতো। তার উপর সংস্কারের কাজের জন্য বন্ধ টালা ব্রিজ। যার জেরে উত্তর কলকাতা এবং উত্তর শহরতলির যাত্রীদের একমাত্র ভরসা মেট্রোই। স্বাভাবিকভাবেই এবার ভিড়ের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে কলকাতা মেট্রোর যাত্রীরা। পুজোর পরবর্তী দিনগুলিতে ভিড় আরও বাড়তে পারে বলে ধারণা কর্তৃপক্ষের। বিশেষ করে সপ্তমীর পর থেকে ভিড়ের ইয়ত্তা থাকবে না। ভিড় নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থার কথাও জানিয়েছে মেট্রো রেলওয়ে। প্রয়োজনে স্টেশনের দরজা বন্ধ করে ভিড় নিয়ন্ত্রণ করা হতে পারে বলেও জানানো হয়েছে। 

[আরও পড়ুন: সল্টলেকের ভিড়ে ঠাসা শপিং মলে আগুন, প্রতিকূলতার মধ্যেই নিয়ন্ত্রণের চেষ্টায় দমকল ]

উল্লেখ্য, পুজোর জন্য সময়সূচি বদলেছে মেট্রো। চতুর্থী থেকে মেট্রো সকাল ৮টা থেকে রাত ১১ টা পর্যন্ত চালানো হচ্ছে। সপ্তমী থেকে মেট্রো চলবে দুপুর একটা থেকে পরদিন ভোর ৬ টা পর্যন্ত। রাতের শহরে যাত্রীদের সুবিধার্থেই সারারাত মেট্রো চালানোর পরিকল্পনা করা হয়েছে। দুপুর একটা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত মেট্রো চলবে ৭ মিনিট পর পর। সন্ধে ৬ টা থেকে রাত দশটা পর্যন্ত ট্রেন চলবে ৬ মিনিট অন্তর অন্তর। রাত দশটা থেকে দেড়টা পর্যন্ত মেট্রো চলবে ৭ মিনিট অন্তর। দেড়টা থেকে ভোর পর্যন্ত দশ মিনিট সময়ের ব্যবধানে চলবে মেট্রো।

The post পঞ্চমীতেই যাত্রীসংখ্যার রেকর্ড মেট্রোর, সপ্তমী থেকে আরও বাড়তে পারে ভিড় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement