shono
Advertisement
Kolkata Police Commissioner

'ব্যর্থ হব না, প্রত্যেক নির্বাচনই চ্যালেঞ্জিং', দায়িত্ব নিয়েই বড় বার্তা পুলিশ কমিশনারের

রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই রাজ্যের প্রশাসনিক স্তরে বড় রদবদল। কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হল সুপ্রতিম সরকারকে। সেই জায়গায় দায়িত্বে এলেন অজয় নন্দা। এদিনই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
Published By: Suhrid DasPosted: 05:48 PM Mar 16, 2026Updated: 06:11 PM Mar 16, 2026

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণার পরেই রাজ্যের প্রশাসনিক স্তরে বড় রদবদল। কলকাতার পুলিশ কমিশনারের (Kolkata Police Commissioner) পদ থেকে সরিয়ে দেওয়া হল সুপ্রতিম সরকারকে। সেই জায়গায় দায়িত্বে এলেন অজয় নন্দা। এদিনই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। "আই মাস্ট নট ফেল", সোজাসাপ্টা সেই কথাই বললেন তিনি। নির্বাচনে এবার পুলিশের কাজ কতটা চ্যালেঞ্জিং? কতটা প্রস্তুত কলকাতা পুলিশ? সেই বিষয়ে বার্তা দিলেন নতুন নগরপাল।

Advertisement

বিধানসভা ভোট ঘোষণা হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসনে বড় রদবদল করেছিল নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে বদলি করা হয়েছিল রাতারাতি। তা ছিল নজিরবিহীন। আর সোমবার সকালে পুলিশ প্রশাসনে একাধিক বদলি ঘোষণা করে কমিশন। নির্বাচনী বিধি লাগু হওয়ার পরপরই কলকাতার পুলিশ কমিশনার থেকে রাজ্য পুলিশের ডিজি, আইজি – সমস্ত শীর্ষপদেই বদল করা হল। কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সুপ্রতিম সরকারকে সরানো হল। এই পদে এলেন অজয় নন্দা। কমিশন যাঁদের উপর নতুন দায়িত্ব দিয়েছে, তাঁদের সকলকে এদিন দুপুর ৩টের মধ্যে নতুন দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, "নির্বাচন নিয়ে কলকাতা পুলিশ যথেষ্ট প্রস্তুত। আগেও নির্বাচন হয়েছে। আমাদের ফোর্স আছে। অনেক পুলিশ বাহিনী আছে। আরও আরও ফোর্স আসছে।"

এদিনই কলকাতার পুলিশ কমিশনারের পদে দায়িত্ব নিয়েছেন অজয় নন্দা। দিন কয়েক আগে ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভার দিন উত্তর কলকাতার গিরিশ পার্কে হামলা হয়েছিল রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে। মন্ত্রী নিজেও জখম হয়েছেন। এই ঘটনায় বাংলার রাজনৈতিক উত্তাপ এক লহমায় অনেকটা বেড়ে যায়। সেই ঘটনায় বার্তা দিয়েছেন অজয় নন্দা। তিনি জানিয়েছেন, গিরিশ পার্কে যে ঘটনা ঘটেছে সেই অত্যন্ত খারাপ। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। ঘটনার যথাযথ ফলোআপ রাখা হচ্ছে। এবারের নির্বাচন কতটা চ্যালেঞ্জিং? সেই বিষয়ে অজয় নন্দা বলেন, "প্রত‍্যেক নির্বাচনই চ‍্যালেঞ্জিং।" তিনি আরও বলেন, "নির্বাচন নিয়ে কলকাতা পুলিশ যথেষ্ট প্রস্তুত। আগেও নির্বাচন হয়েছে। আমাদের ফোর্স আছে। অনেক পুলিশ বাহিনী আছে। আরও আরও ফোর্স আসছে।"

কলকাতার বাসিন্দাদের উদ্দেশ্যেও তিনি বার্তা দিয়েছেন। তাঁর কথায়, "পুলিশের থেকে সাধারণ মানুষের প্রত‍্যাশা থাকে। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে, রাজনৈতিক দলগুলিও সেটা আশা করে। সেই আশা-প্রত‍্যাশা পূরণ পুলিশের চ‍্যালেঞ্জ। এটা আমাদের পূরণ করতে হবে।" অজয় নন্দা বলেন, "কলকাতা পুলিশ প্রস্তুত রয়েছে। যেমন প্রত‍্যেকবার কলকাতায় যেমন অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়, এবারও সেরকমই হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement