shono
Advertisement
Shantanu Sinha Biswas

অন্য কাজে ব্যস্ত, হাজিরা দিতে ইডির কাছে সময় চাইলেন ডিসি শান্তনু

গত রবিবার ভোরে ফার্ন রোডে ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। এরপর বালি পাচার মামলায় তলব করা হয় তাঁকে।
Published By: Sayani SenPosted: 04:08 PM Apr 22, 2026Updated: 04:51 PM Apr 22, 2026

বালি পাচার মামলায় হাজিরা দিলেন না কলকাতার ডিসি শান্তনু সিংহ বিশ্বাস। বুধবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল তাঁকে। পুলিশকর্তা যাননি। তবে সূত্রের খবর, আইনজীবী মারফৎ কিছুটা সময় চেয়ে নিয়েছেন তিনি।

Advertisement

ভোটের মুখে গত রবিবার ভোরে ইডি আধিকারিকরা রাজ্যে আসেন। একাধিক জায়গায় চলে ব্যাপক তল্লাশি। সেই তালিকায় ছিল ফার্ন রোডে ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের (Shantanu Sinha Biswas) বাড়িও। সেখানেও ভোর থেকে শুরু হয় তল্লাশি। জানা গিয়েছে, সোনা পাপ্পুর বিরুদ্ধে ওঠা জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও এক মামলার ভিত্তিতে তল্লাশি। বেহালার ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও তল্লাশি চালায়। রাত ২টো পর্যন্ত ডিসির বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। তল্লাশির পরদিনই শান্তনুর দুই পুত্র সায়ন্তন এবং মণীশকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। যদিও সেদিন কেউ ইডি দপ্তরে হাজিরা দেননি।

এরপর বালি পাচার সংক্রান্ত মামলায় তলব করা হয় ডিসিকে। বুধবার ইডির অফিসে যাওয়ার কথা ছিল তাঁর। যদিও এদিন সিজিও কমপ্লেক্সে যাননি ডিসি। পরিবর্তে যান তাঁর আইনজীবী। অন্য কাজে ব্যস্ততার ফলে এই মুহূর্তে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলেই চিঠি দিয়ে জানান পুলিশকর্তা। জানা গিয়েছে, বালি পাচার মামলায় শান্তনুর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement