shono
Advertisement
Kunal Ghosh letter to Amit Shah

ঋতব্রতর বিরুদ্ধে তদন্ত! রাজ্যকে শাহের মন্ত্রকের নির্দেশের পর সোশাল মিডিয়ায় কী দাবি কুণালের?

বিরোধী দলনেতাকে আক্রমণ শানিয়ে কুণাল লেখেন, বালুরঘাটের মহিলার অভিযোগের সমস্ত তথ্য, নথি যাচাইয়ের জন্য তিনি নিজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন।
Published By: Arpita MondalPosted: 08:44 PM Sep 04, 2026Updated: 08:46 PM Sep 04, 2026

বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রের হস্তক্ষেপ দাবি করলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। বালুরঘাটের এক মহিলার দায়ের করা অভিযোগের বিষয়টি ফের খতিয়ে দেখার জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এরপরই সোশাল মিডিয়ায় একটি পোস্টে চাঞ্চল্যকর দাবি করেন কুণাল ঘোষ।ওই পোস্টে বিরোধী দলনেতাকে আক্রমণ শানিয়ে কুণাল লেখেন, ওই মহিলার অভিযোগের সমস্ত তথ্য, নথি যাচাইয়ের জন্য তিনি নিজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে মামলাটি পুনরায় তদন্ত করে রাজ্য সরকারকে তা জানাতে নির্দেশ দিয়েছেস্ব রাষ্ট্রমন্ত্রক।

Advertisement

বেলেঘাটার বিধায়কের দাবি, শুক্রবারই এই চিঠির কপি তাঁর হাতে এসেছে। মুখ্যসচিবের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করবেন বলেও হুঁশিয়ারি দেন কুণাল। তিনি পোস্টে আরও লেখেন, 'মহিলার কী হল, মৃত্যু হয়ে থাকলে তার প্রকৃত কারণ কী, এখন এসব দেখতে হবে। আশা করি রাজ্য সরকার চাটনকে আড়াল করতে যাবে না। গোটা প্রক্রিয়া নজরে থাকবে। যে অফিসার আড়াল করতে যাবেন, যথাযথ পদক্ষেপ নেব। আমি আরও লিখেছি, যারা মমতা ব্যানার্জির সঙ্গে দূরত্ব তৈরি করছে, তাদের বিরুদ্ধে সব তদন্ত বন্ধ হচ্ছে, এই ধারণাটা খুব খারাপভাবে ছড়াচ্ছে।' পাশাপাশি, এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর চিঠির গুরুত্ব বিচার করে মুখ্যসচিবকে নির্দেশ পাঠানোয় এই ইস্যুতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন। শুধু তাই নয়, সমস্ত চাপ থেকে বাঁচতে ঋতব্রত দিল্লির নেতাদের দরবারে যাবে বলেও তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement