shono
Advertisement
WBJEE counselling

পড়ুয়াদের স্বার্থে বিরাট সিদ্ধান্ত, বড় বদল রাজ্য জয়েন্ট কাউন্সিলিং প্রক্রিয়ায়!

সংশোধিত 'অনলাইন ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং' সম্পূর্ণ বিজ্ঞপ্তি শীঘ্রই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কাউন্সেলিংয়ের সংশোধিত সময়সূচিও বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আলাদাভাবে প্রকাশ করা হবে।
Published By: Subhankar PatraPosted: 01:43 PM Aug 30, 2026Updated: 01:49 PM Aug 30, 2026

পড়ুয়াদের স্বার্থের কথা মাথায় রেখে ভর্তির ক্ষেত্রে নিয়মে কিছুটা বদল আনল রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ড। ২৭ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্ততিতে কিছুটা বদল আনা হয়েছে। পূর্বের বিজ্ঞপ্তি কিছুটা বদল করে জানানো হল, যাঁরা সেন্ট্রালাইজড অনলাইন কাউন্সেলিং' প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হয়েছেন, তাঁরাও 'কমন অনলাইন ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং' প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

Advertisement

আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, যে সমস্ত ছাত্রছাত্রী মূল কাউন্সেলিংয়ের মাধ্যমে ইতিমধ্যেই কোনও কলেজে ভর্তি হয়ে গিয়েছেন, তারা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। মূলত সেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে সিট না পাওয়া এবং ১০+২ নম্বরের ভিত্তিতে আবেদনকারী নতুন প্রার্থীরাই এই সুযোগ পাবেন বলে জানানো হয়েছিল।

তারপরই পড়ুয়া মহলে কিছু আপত্তি সামনে আসে। বিষয়টি খতিয়ে দেখে বোর্ড। তারপরই এ দিন রবিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেখানে বোর্ডের তরফে জানানো হয়েছে, 'বিভিন্ন পক্ষের অনুরোধের প্রেক্ষিতে বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, 'যে সব প্রার্থী ইতিমধ্যে চলতি বছরের 'সেন্ট্রালাইজড অনলাইন কাউন্সেলিং' প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হয়েছেন, তাঁরাও 'কমন অনলাইন ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং' প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।'

কাউন্সেলিংয়ের সংশোধিত সময়সূচিও বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আলাদাভাবে প্রকাশ করা হবে।

পাশাপাশি আরও জানানো হয়েছে, সংশোধিত 'অনলাইন ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং' সম্পূর্ণ বিজ্ঞপ্তি শীঘ্রই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কাউন্সেলিংয়ের সংশোধিত সময়সূচিও বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আলাদাভাবে প্রকাশ করা হবে। উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সের খালি আসন পূরণের ‘কমন অনলাইন ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং’য়ের কথা জানায় বোর্ড। স্বচ্ছতা বজায় রাখতে এবার কলেজ স্তরের অফলাইন কাউন্সেলিং বন্ধ করে সম্পূর্ণ কেন্দ্রীয় অনলাইন পোর্টালের (wbjeeb.in) মাধ্যমে এই ভর্তি প্রক্রিয়া চালানো হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement