shono
Advertisement

Breaking News

Kolkata Airport

ফের লেজার আলোয় দিকভ্রান্ত পাইলট! ১৫৯ যাত্রী নিয়ে মাঝ আকাশে চক্কর, বড় বিপদ এড়াল কলকাতা বিমানবন্দর

কুয়ালালামপুর থেকে কলকাতা আসছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএচ-১৮৪ বিমানটি। ১৫৯ জন যাত্রী ও সাতজন কেবিন ক্রু মেম্বার নিয়ে আকাশে চক্কর কাটে বিমানটি।
Published By: Subhankar PatraPosted: 01:12 PM Aug 09, 2026Updated: 01:26 PM Aug 09, 2026

ফের কলকাতা বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান অবতরণের সময় সমস্যা। লেজার আলোয় দিকভ্রান্ত হন পাইলট! ১৫৯ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু মেম্বার নিয়ে আকাশে চক্কর কাটে বিমানটি। অবশেষে ঠিক ভাবেই অবতরণ করতে করে বিমানটি। বড় বিপদ এড়াল কলকাতা বিমানবন্দর। সকলেই সুস্থ আছেন। বিমানবন্দরের তরফ থেকে এনএসসিবিআই থানায় অভিযোগ জানানো হয়েছে।

Advertisement

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কুয়ালালামপুর থেকে কলকাতা আসছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএচ-১৮৪ বিমানটি। রাত ১১টা ২০ মিনিট নাগাদ বিমানটির কলকাতা বন্দরে বতরণের কথা ছিল। কিন্তু সেই সময় সমস্যা দেখা দেয়। রানওয়ে থেকে প্রায় আট নটিকাল মাইল দূরে থাকার সময় মধ্যমগ্রাম-বারাসতের দিক থেকে ককপিটে আলোর ঝলকানি দেখতে পান পাইলট। ক্ষণিকের জন্য দিকভ্রান্ত হন তিনি। সময়ে অবতরণ করতে পারেনি বিমানটি। বাধ্য হয়েই আকাশে চক্কর কাটতে থাকেন পাইলট। পরে রাত ১১টা ২৫ মিনিট নাগাদ যাত্রী নিয়ে রানওয়েতে অবতরণ করে বিমানটি। ৫৭এল পার্কিং বে-তে পার্ক করা হয়। এই ঘটনা ঘটার পরই সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়। থানায় অভিযোগ জানিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

তবে এই প্রথম নয়। আগেও একাধিকবার লেজার আলোয় সমস্যায় পড়েছে কয়েকটি বিমান। দুর্গাপুজোর সময় দমদমের শ্রীভূমি স্পোটিং ক্লাবের মণ্ডপে লেজার আলোর ব্যবহারে সমস্যায় পড়েছিলেন পাইলটরা। লেজার শো বন্ধ করে দেওয়া হয়। লেজার আলোর তীব্র ঝলকানিতে রানওয়ে দেখার সময় পাইলটদের সাময়িক দৃষ্টিশক্তি কমে যায় বা অন্ধত্বের মতো সমস্যা তৈরি হয়। শুধু শ্রীভূমি স্পোটিং ক্লাব নয়, একাধিকবার বড় সমস্যা তৈরি হয়। থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ বারবার এই বিষয়ে সাবধান করেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফের নজরদারির ফাঁক গলে বিমানবন্দর এলাকায় লেজার আলো ব্যবহার করা হচ্ছে। শনিবারের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement