shono
Advertisement
Mid Day Meal

খিচুড়ির সঙ্গে ডিম, বোনাস গজা, শনিবারের মিড-ডে মিলে খুশি পড়ুয়ারা

স্কুলগুলির তরফে জানানো হয়েছে, নতুন ব্যবস্থায় খাবারের গুণমান ও পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া হচ্ছে।
Published By: Kousik SinhaPosted: 10:24 PM Aug 08, 2026Updated: 10:24 PM Aug 08, 2026

ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সিদ্ধান্তই বাস্তবায়িত হল। কলকাতার পুরসভা এলাকার স্কুলগুলিতে শনিবারের মিড-ডে মিলে খিচুড়ির সঙ্গে পাতে পড়ল ডিম সিদ্ধ। খুশি পড়ুয়ারা। সঙ্গে বোনাস মিষ্টি গজা। বেশির ভাগ স্কুলেই এ দিন পড়ুয়াদের পাতে দেওয়া হয় ইসকনের তৈরি খিচুড়ি। সঙ্গে ছিল সিদ্ধ ডিম এবং মিষ্টি গজা।

Advertisement

স্কুলগুলির তরফে জানানো হয়েছে, নতুন ব্যবস্থায় খাবারের গুণমান ও পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া হচ্ছে। আপাতত ডিমের দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীদের।

সম্প্রতি কলকাতার পুরসভা এলাকার স্কুলগুলিতে মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। নতুন ব্যবস্থায় স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার দেওয়ার উপরে জোর দেওয়া হচ্ছে। মেনুতে খিচুড়ি, বিভিন্ন সবজি, পনির, রাজমা, সয়াবিন-সহ নানা খাবার রাখার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই মেনু অনুসারে খাবার দেওয়া। ইসকনকে এই দায়িত্ব দেওয়ার পরই প্রশ্ন উঠেছিল, কেন নিরামিষ খাবার দেওয়া হবে পড়ুয়াদের? কেন ডিম এর মতো প্রোটিন যুক্ত খাবার থেকে বঞ্চিত হবে পড়ুয়ারা?

ডিম দেওয়া নিয়ে সাম্প্রতিক বিতর্কের মধ্যেই শনিবার পড়ুয়াদের পাতে সিদ্ধ ডিম পৌঁছনোয় স্বস্তি ফিরেছে। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কুলগুলির তরফে জানানো হয়েছে, নতুন ব্যবস্থায় খাবারের গুণমান ও পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া হচ্ছে। আপাতত ডিমের দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement