shono
Advertisement
Rahul Arunoday Banerjee Demise

'খুব পছন্দের অভিনেতা ছিল, কী যে হয়ে গেল বুঝতে পারছি না,' রাহুলের প্রয়াণে মর্মাহত মমতা

রবিবার তালসারিতে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সিনেদুনিয়া।
Published By: Jaba SenPosted: 09:40 PM Mar 29, 2026Updated: 01:42 PM Mar 30, 2026

'পছন্দের অভিনেতা ও মানুষ' রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে (Rahul Arunoday Banerjee Demise) মর্মাহত ও শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ঘটনায় হতবাক তিনি। রবিবার অভিনেতার মৃত্যুর খবর পাওয়ার পর এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, "কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না।" পাশাপাশি তাঁর পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।

Advertisement

এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত। কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল। তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।"

উল্লেখ্য, রবিবার তালসারিতে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সিনেদুনিয়া। অনেক মানুষ খবরটি প্রথমবার শুনে বিশ্বাস করতে পারছেন না। বড়পর্দা, ছোটপর্দা ও থিয়েটারে অবাধ বিচরণ ছিল বছর তেতাল্লিশের রাহুলের। রবিবার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন তিনি। শুটিংয়ের পর তিনি সমুদ্রে নামলে আচমকা তলিয়ে যান। টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement