shono
Advertisement
TMCP Foundation Day

মমতা নয়, নেতাজি-ক্ষুদিরাম, ব্যানার বদলে প্রতিষ্ঠা দিবসে বড় বার্তা দিতে চলেছে তৃণমূলের ছাত্র সংগঠন! 

আজই চূড়ান্ত হতে পারে ঋতপন্থী তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য কমিটি।
Published By: Tiyasha SarkarPosted: 03:02 PM Aug 17, 2026Updated: 03:14 PM Aug 17, 2026

২৮ আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে (TMCP Foundation Day) প্রতিবারই তৃণমূলের তরফে বিরাট আয়োজন করা হয়। তবে চলতি বছরে পরিস্থিতি একেবারে আলাদা। দলের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নিঃস্ব। এদিকে নিজেদের 'আসল তৃণমূল' বলে দাবি করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। স্বাভাবিকভাবেই তাঁদের তরফেও ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সূত্রের খবর, সেই অনুষ্ঠানের ব্যানারে মমতার পরিবর্তে থাকতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবীদের ছবি। আজ, সোমবার এবিষয়ে বৈঠকে বসবে আসল তৃণমূল। সেখানেই এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি এদিনই চূড়ান্ত হতে পারে ঋতপন্থী তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য কমিটি।

Advertisement

জানা গিয়েছে, আজ সোমবার মেট্রোপলিটন তৃণমূল ভবনে বৈঠকে বসবেন 'আসল তৃণমূলে'র নেতারা। মূলত ২৮ আগস্টের অনুষ্ঠান নিয়ে আলোচনায় এদিনের বৈঠক। কোথায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে, ব্যানারে কার ছবি থাকবে, তা নিয়েই কথা হবে আজ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ২১ জুলাইয়ের মতো ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানও গান্ধীমূর্তির পাদদেশেই করতে চাইছে আসল তৃণমূল। তবে তা নির্ভর করছে পুলিশের অনুমতির উপর। প্রতিবছর ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের ব্যানারে মমতা বন্দ্য়োপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ঋতপন্থী টিএমসিপি চাইছিল, ছাত্র আন্দোলন করে উঠে আসা মুখদেরই ব্যানারে জায়গা দিতে।  সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকাই স্বাভাবিক, পাশাপাশি জ্যোতি বসু, প্রিয়রঞ্জন দাশমুন্সির মতো নেতারাও সেই ব্যানারে জায়গা পাওয়ার যোগ্য। তবে ঋতশিবিরের এক নেতার কথায়, "আমরা ব্যক্তিপুজোয় বিশ্বাসী নই। তাই চাইছি ন্যাশনাল হিরোদের। সেই কারণেই মমতা বা জ্যোতি বসু নন, ব্যানারে থাকতে পারেন নেতাজি, ক্ষুদিরাম।" অর্থাৎ কোণঠাসা হতে হতে এবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ব্যানারেও আর হয়তো ঠাঁই পাবেন না মমতা। 

উল্লেখ্য, আগেই ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ঘোষণা করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবারের বৈঠকে চূড়ান্ত করা হতে পারে ঋতপন্থী টিএমসিপির রাজ্য কমিটি। বিকেলে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করা হতে পারে কমিটির সদস্যদের নাম। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement