shono
Advertisement
Manoj Kumar Agarwal

শুভেন্দুর সরকারে বড় দায়িত্ব মনোজ আগরওয়ালের, সিইও থেকে রাজ্যের মুখ্যসচিব

রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। আজ, সোমবারই এই নির্দেশিকা জারি হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে ছিলেন মনোজ।
Published By: Suhrid DasPosted: 07:49 PM May 11, 2026Updated: 12:28 AM May 12, 2026

রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। আজ, সোমবারই এই নির্দেশিকা জারি হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে ছিলেন মনোজ। এবারের বিধানসভা নির্বাচনে তিনি গুরুদায়িত্ব পালন করে বঙ্গে ভোট করিয়েছেন। কড়া নিরাপত্তা, নজরদারির মধ্যে দিয়ে রক্তপাতহীন ভোট হয়েছে বাংলায়। তার অন্যতম পুরোধা এই মনোজ। এবার শুভেন্দু অধিকারীর সরকারে বড় দায়িত্ব পেলেন মনোজ আগরওয়াল (Manoj Kumar Agarwal)।

Advertisement

এর আগে রাজ্যের মুখ্যসচিব পদে ছিলেন দুষ্মন্ত নারিয়াল। তাঁকে দিল্লিতে প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হিসেবে পাঠানো হয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল করা হয়েছিল। মুখ্যসচিব পদে রদবদল হয়। ভোটের আগে দুষ্মন্ত নারিয়ালকে মুখ্যসচিব পদে বসানো হয়েছিল। ভোটের পর ফের রদবদল হল। নতুন মুখ্যসচিব পদে নিযুক্ত হলেন মনোজ। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মনোজ বড় দায়িত্ব পেতে পারেন। সেই গুঞ্জন চলছিল। দেখা গেল সেই গুঞ্জনই সত্যি হল।

এর আগে রাজ্যের মুখ্যসচিব পদে ছিলেন দুষ্মন্ত নারিয়াল। তাঁকে দিল্লিতে প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হিসেবে পাঠানো হয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল করা হয়েছিল। মুখ্যসচিব পদে রদবদল হয়। ভোটের আগে দুষ্মন্ত নারিয়ালকে মুখ্যসচিব পদে বসানো হয়েছিল।

রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ, কৃষি বিপণন মন্ত্রক পেয়েছেন। অগ্নিমিত্রা পল পেয়েছেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব, পুর বিষয়ক দপ্তরও দেখবেন তিনিই। ক্ষুদিরাম টুডুর দায়িত্বে আদিবাসী উন্নয়ন, অনগ্রসর শ্রেণি কল্যাণ, সংখ্যালঘু উন্নয়ন, মাদ্রাসা বোর্ড এডুকেশন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী হয়েছেন নিশীথ প্রামাণিক। এদিন মন্ত্রীদের নিয়ে শুভেন্দু অধিকারী নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক করেন। সকালেই পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু-সহ অন্যান্যরা। আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে।

এদিন নবান্নে মনোজ আগরওয়ালকে দেখা গিয়েছিল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে মনোজ রয়েছেন। তিনি কী এরপর রাজ্যের প্রশাসনিক মহলে কোনও দায়িত্ব পাচ্ছেন? সেই গুঞ্জন ওঠে। এদিন বিকেলের পরই ওই নির্দেশিকা আসে। দেখা যায়, মুখ্যসচিব পদে আসীন হয়েছেন মনোজ আগরওয়াল। এবার থেকে তিনি শুভেন্দু অধিকারীর অন্যতম সহকারী হিসেবে কাজ করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement