shono
Advertisement
CM Suvendu Adhikari

রাজ্যে শিল্প আনার নামে বিজিবিএসে বিরাট দুর্নীতি! মমতার সই দেখিয়ে ফাইল খুললেন শুভেন্দু

তাঁর দাবি, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নামে বিরাট দুর্নীতি হয়েছে।
Published By: Kousik SinhaPosted: 05:04 PM Jun 23, 2026Updated: 06:18 PM Jun 23, 2026

প্রত্যেক বছর ঘটা করে ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’ (বিজিবিএস) করতেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আর্থিক দুর্নীতি হয়ে থাকতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এবার বিধানসভায় দাঁড়িয়ে সেই দুর্নীতির ফাইল খুললেন তিনি। তাঁর দাবি, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নামে বিরাট দুর্নীতি হয়েছে। এমনকী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বণিকসভা ফিকিকে (FICCI) ৩২৪ কোটি টাকারও বেশি মমতা বন্দ্যোপাধ্যায় পাইয়ে দিয়েছেন বলে চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

Advertisement

গত কয়েকদিন আগেই ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’ নিয়ে গুরুত্বপূর্ণ একটি বক্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, ''বিজিবিএসম করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একতি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা দিয়ে গিয়েছেন। এরও তদন্ত হবে।''

সোমবারই পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন শুভেন্দু সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তা নিয়ে আগামী ২৫ জুন পর্যন্ত আলোচনা চলবে। মঙ্গলবার সেই আলোচনার মাঝেই বিজিবিএসে হওয়া দুর্নীতি ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তোপ দাগেন শুভেন্দু অধিকারী। অধিবেশনে উপস্থিত বিরোধী বিধায়কদের উদ্দেশ্য একেবারে ফাইল দেখিয়ে তিনি বলেন, ''আপনার নেত্রী কি কি কাণ্ড ঘটিয়েছে দেখবেন? বিজিবিএস...খুব বড় বড় কথা বলেন না! ৩২৪. ৭৩ কোটি টাকা ফিকিকে দিয়েছেন।'' ওই ফাইলে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে তাও দেখান শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ''এটা হিমশৈলের চূড়া মাত্র।'' এরপরেই কিছুটা ফিরহাদ হাকিমকে টিপ্পনি কেটে মুখ্যমন্ত্রীর মন্তব্য, জানতে চাইছেন কিছু প্রাক্তন মেয়র? এরপরেই এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ''বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে। প্রাক্তন অর্থমন্ত্রী...ফিকিকে সরাসরি ৩২৪.৭৩ কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন।'' কীভাবে তা দেওয়া হয়েছে তা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী।

গত কয়েকদিন আগেই ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’ নিয়ে গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, ''বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা দিয়ে গিয়েছেন। এরও তদন্ত হবে।'' শুধু তদন্ত নয়, মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''প্রয়োজনে আর্থিক তছরুপের যাঁরা তদন্ত করেন, তাঁদের দায়িত্ব দেওয়া হবে। কাউকে ছাড়া হবে না।'' তবে কোন ইভেন্ট সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল তা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। তাঁর এহেন মন্তব্য ঘিরে নানা মহলে জল্পনা তৈরি হয়। প্রশ্ন উঠছে, এবার তাহলে তদন্তের আওতায় প্রাক্তন মুখ্যমন্ত্রীও?

বলে রাখা প্রয়োজন, রাজ্যে শিল্প পরিবেশ ফেরাতে প্রত্যেক বছরই বাণিজ্য সম্মেলন করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে প্রথম থেকেই সরব ছিল বিরোধীরা। বিপুল অর্থ ব্যায়ে এই সম্মেলন নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। এমনকী রাজ্যের কি আদৌও লাভ হচ্ছে? তা নিয়েও সরব হতেন বিরোধীরা। কিন্তু এতদ সত্ত্বেও গত কয়েকবছরে রাজ্যে শিল্পের হাল ফেরেনি। এমনকী কতগুলি মউ বাস্তবায়িত হয়েছে, কত লগ্নি হয়েছে সেই সংক্রান্ত কোনও তথ্যও দেওয়া হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement