রাজ্যে পালাবদলের পর একাধিক রাস্তার নাম পরিবর্তন হয়েছে। ইতিমধ্যেই সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পালটে করা হয়েছে গোপাল মুখার্জি রোড। লেনিন, কার্ল মার্ক্স সরণির মতো রাস্তাগুলির নাম বদলের ইঙ্গিত আগেই দিয়েছিলেন কার্তিক মহারাজ। এবার এই রাস্তাগুলির নাম বদলের প্রস্তাব রাজ্যের কাছে জমা দিতে পারে উপদেষ্টা কমিটি।
সূত্রের খবর, লেনিন সরণির নাম বদলে দেবপ্রসাদ ঘোষের নাম করা হতে পারে। কার্ল মার্কস সরণির নাম রাখা হতে পারে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বা মাইকেল মধুসূদন দত্তের নামে করা হতে পারে। হো-চি-মিন সরণির নাম পরিবর্তন করে হতে পারে মার্টিন লুথার কিং।
সূত্রের খবর, লেনিন সরণির নাম বদলে দেবপ্রসাদ ঘোষের নাম করা হতে পারে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর ভারতীয় জনসংঘের সর্বভারতীয় সভাপতি ছিলেন দেবপ্রসাদ ঘোষ। তাঁর নামেই এবার লেনিন সরণির নাম রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়াও কলকাতার আরও কয়েকটি রাস্তার নাম বদলের প্রস্তাব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টা কমিটির সদস্য তথা বিজেপি নেতা তথাগত রায়। তাঁর কথায়, লেনিন সরণির নাম বদলে করা হতে পারে দেবপ্রসাদ ঘোষ সরণি। কার্ল মার্ক্স সরণির নাম রাখা হতে পারে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বা মাইকেল মধুসূদন দত্তের নামে। হো-চি-মিন সরণির নাম পরিবর্তন করে হতে পারে মার্টিন লুথার কিং।
কলকাতার স্ট্র্যান্ড রোড বা মেয়ো রোড নামও পরিবর্তন করে সর্দার বল্লভভাই প্যাটেলের নামে করারও চিন্তাভাবনা করা হচ্ছে বলে সূত্রের খবর।
বিজেপি নেতা তথাগত রায় বলেন, প্রাথমিকভাবে রাস্তার নাম পরিবর্তন নিয়ে কার্তিক মহারাজের সঙ্গে কথা হয়েছে। তা নিয়ে প্রস্তাবও দেওয়া হবে। এরপর কমিটিতে সেই প্রস্তাব পাশ হলে রাস্তার নাম পাকাপাকিভাবে পরিবর্তন হবে। কলকাতার স্ট্র্যান্ড রোড বা মেয়ো রোডের নামও পরিবর্তন করে সর্দার বল্লভভাই প্যাটেলের নামে করারও চিন্তাভাবনা করা হচ্ছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, গোপাল পাঁঠার নামে রাস্তার নামকরণ নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, "কলকাতায় কোনও মুঘল, পাঠান, অত্যাচারী ব্রিটিশের নামে রাস্তার নাম থাকবে না। ভগিনী নিবেদিতা ছাড়া কোনও বিদেশির নাম থাকবে না।" তাঁর কথায়, "এপিজে আব্দুল কালামের মতো কোনও প্রকৃত দেশভক্ত থাকলে তথ্য দিন, মর্যাদা দেবে রাজ্য সরকার।" নামকরণ মূল্যায়নের জন্য একটি কমিটিও গড়ে দেন তিনি। সেই কমিটির দায়িত্ব দেওয়া হয় কার্তিক মহারাজকে। কমিটিতে রয়েছেন তথাগত রায়ও।
