shono
Advertisement

Breaking News

Kolkata Metro

মেডিক্যাল পরীক্ষার্থীদের সুবিধার্থে রবি সকালেই চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি

আগামী কাল, রবিবার কমবাইন্ড মেডিক্যাল সার্ভিস পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধায় ওইদিন সকাল থেকে মেট্রো পরিষেবা চালুর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো চলাচলের নতুন সময়সূচি প্রকাশিত হয়েছে।
Published By: Suhrid DasPosted: 05:57 PM Aug 01, 2026Updated: 08:22 PM Aug 01, 2026

আগামী কাল, রবিবার কমবাইন্ড মেডিক্যাল সার্ভিস পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধায় ওই দিন সকাল থেকে মেট্রো পরিষেবা চালুর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো চলাচলের নতুন সময়সূচি প্রকাশিত হয়েছে। ব্লু ও গ্রিন দুই লাইনেই সকাল থেকে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। শনিবার এই বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। রবিবার সকালে কখন থেকে চলাচল করবে মেট্রো?

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কাল ব্লু ও গ্রিন লাইনে সকাল ৭টা থেকে চালু হবে মেট্রো। এমনিতে প্রতি রবিবার সকাল ৯টা থেকে মেট্রো পাওয়া যায়। কিন্তু মেডিক্যাল সার্ভিস পরীক্ষার কারণে ২ ঘণ্টা এগিয়ে নিয়ে আসা হল মেট্রো পরিষেবা। আগামী কাল সকাল ৭টায় প্রথম মেট্রো চালু হবে। ডাউনে দক্ষিণেশ্বর এবং আপ লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রতি আধঘণ্টা অন্তর মেট্রো পাওয়া যাবে। তারপর থেকে নির্দিষ্ট সময় পরপর পরিষেবা মিলবে। তবে রাতের শেষ মেট্রোর সময়সূচিতে অবশ্য কোনও বদল নেই। অন্যান্য রবিবারগুলির মতোই সেই মেট্রো পাওয়া যাবে।  

ব্লু লাইনে সকাল ৭টায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকেও ওই একই সময়ে প্রথম মেট্রোটি ছাড়বে। মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশন থেকেও সকাল সাতটায় একটি মেট্রো দক্ষিণেশ্বর অভিমুখে রওনা হবে। অপরদিকে দমদম স্টেশন থেকে শহিদ ক্ষুদিরামের দিকে সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে মেট্রো ছাড়বে। অন্যদিকে, গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশ্যেও সকাল সাতটায় প্রথম মেট্রো পরিষেবা চালু হবে। সকাল সাতটা বেজে ২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে। পার্পল ও অরেঞ্জ লাইনে যথারীতি কোনও মেট্রো পরিষেবা মিলবে না। ইয়লো লাইনে জয় হিন্দ বিমান বন্দর স্টেশন থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম সরাসরি মেট্রো সকাল ১০:৩৬ মিনিটের পরিবর্তে দুপুর ১২:৪২ মিনিটে পাওয়া যাবে।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement