shono
Advertisement
Agnimitra Paul

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে আহত ২, জলমগ্ন শহর পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা

সকাল থেকেই 'অ্যাকশন' মোডে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
Published By: Tiyasha SarkarPosted: 12:51 PM Jun 19, 2026Updated: 02:33 PM Jun 19, 2026

সকাল থেকেই বৃষ্টিতে ভাসছে তিলোত্তমা-সহ গোটা বাংলা। সঙ্গে মুহুর্মুহু পড়ছে বাজ। শুক্রবার সকালে বাজ পড়ে কলকাতা বিমানবন্দরে জখম হলেন দুই কর্মী। তড়িঘড়ি তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদিকে সকাল থেকেই 'অ্যাকশন' মোডে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। কলকাতার বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। জলমগ্ন চিড়িয়াখানাতেও যান তিনি। 

Advertisement

জলমগ্ন সল্টলেক বিস্তীর্ণ এলাকা। ছবি- বিধান নস্কর।

গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছিল উত্তরবঙ্গে। বৃহস্পতিবার সন্ধে থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। শুক্রবার সকালেই সন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় বজ্রপাত-সহ মুষলধারে বৃষ্টি। জানা যাচ্ছে, শুক্রবার সকালে একটি বিমানে লাগেজ তোলার সময় ঘটে বিপত্তি। বাজ পড়ে জখম হন ২ জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিমানবন্দর সূত্রে খবর, এই মুহূর্তে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তাঁরা। 

এদিকে সকাল থেকে টানাবৃষ্টিতে শহর কলকাতার একাধিক এলাকা জলমগ্ন। সল্টলেক সেক্টর ফাইভের অফিস পাড়া এলাকার কলেজ মোড়, উইপ্রো মোড়-সহ বিস্তীর্ণ এলাকা জলের নিচে। স্বাভাবিকভাবেই ধীর গতিতে চলছে যানবাহন। বাধ্য হয়ে হাঁটু সমান জলে পেরিয়ে গন্তব্যে যাচ্ছেন কেউ কেউ। কলকাতার একাধিক এলাকার ছবিটা একই। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে এদিন জলমগ্ন শহরে ঘোরেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কোথায় কীভাবে কাজ করলে দ্রুত জল বের করে পরিস্থিতি স্বাভাবিক করা যায়, তা নিয়ে কথা বলেন আধিকারিকদের সঙ্গে। ইতিমধ্যেই আমজনতার সুবিধায় পুরসভার তরফে খোলা হয়েছে কন্ট্রোলরুম। অভিযোগ পেলে তড়িঘড়ি পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।   

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement