shono
Advertisement

অ্যাপোলো হাসপাতালের ওটি-তে আগুন, ছড়াল চাঞ্চল্য

রোগিরা সবাই নিরাপদে
Posted: 12:56 PM Jul 03, 2017Updated: 07:27 AM Jul 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাপোলো হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন লেগে ছড়াল চাঞ্চল্য। সোমবার সকাল ৯টা বেজে ২০ মিনিট নাগাদ আগুন লাগে। দমকলের তিনটে ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন ডিজি দমকলও।

Advertisement

[অসমে ভয়াবহ বন্যা, প্রভাবিত লক্ষাধিক মানুষ]

তবে তাদের কর্মীরাই আগুন নিভিয়ে ফেলেন বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। দমকল সূত্রে খবর, হাসপাতালের একতলায় নয় নম্বর অপারেশন থিয়েটারে আগুন দেখতে পান রোগীরা৷ এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে৷ সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। ঘন্টাখানেকের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে৷ তবে ঘটনার বেশ কিছুক্ষণ পরেও হাসপাতালের মধ্যে ধোঁয়া ছিল। কোথা থেকে ধোঁয়া বের হচ্ছে, তা জানার চেষ্টা শুরু করে দমকল।

[পুলওয়ামায় হিজবুল জঙ্গিদের নিকেশ করল ভারতীয় সেনা]

দমকল আধিকারিকদের অভিযোগ, হাসপাতালে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও ধোঁয়া শনাক্ত করার যন্ত্র বা স্মোক ডিটেক্টর নেই৷ আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান অপারেশন থিয়েটারের এসি থেকে আগুন লাগে। তবে বেসরকারি সূত্র মতে অপারেশন থিয়েটারে নয়, আগুন লাগে হাসপাতালের জরুরি বিভাগে। যদিও খবরের সত্যতা স্বীকার করেনি অ্যাপোলো কর্তৃপক্ষ। হাসপাতালের সিইও রানা দাশগুপ্ত জানান, নিয়ম মেনেই দমকলকে খবর দেওয়া হয়েছিল। কোনও রোগীকে স্থানান্তরিত করা হয়নি। সবাই নিরাপদেই রয়েছেন। স্বাস্থ্যকর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল সূত্রে খবর, আগুন লাগার সময় অপারেশন থিয়েটারে কোনও রোগী বা কর্মীরা ছিলেন না। ফলে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেল অ্যাপোলো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার