shono
Advertisement
Gargi Das Ghosh

মা ছিলেন বুদ্ধবাবুর আমলে মন্ত্রী, কন্যা গার্গী এবার শুভেন্দুর মন্ত্রিসভায়

মায়ের পর এবার মন্ত্রিসভায় মেয়ে। মা, ছায়া ঘোষ ফরোয়ার্ড ব্লকের হয়ে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে জিতে বামফ্রন্ট মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন। আর মেয়ে গার্গী দাস ঘোষ এবার বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছেন কান্দি কেন্দ্র থেকে। মা ছিলেন চারবারের বিধায়ক।
Published By: Suhrid DasPosted: 02:24 PM Jun 02, 2026Updated: 04:32 PM Jun 02, 2026

মায়ের পর এবার মন্ত্রিসভায় মেয়ে। মা, ছায়া ঘোষ ফরোয়ার্ড ব্লকের হয়ে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে জিতে বামফ্রন্ট মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন। আর মেয়ে গার্গী দাস ঘোষ (Gargi Das Ghosh) এবার বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছেন কান্দি কেন্দ্র থেকে। মা ছিলেন চারবারের বিধায়ক। আর মেয়ে প্রথমবার জিতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা পেলেন। এবার তিনি মন্ত্রিসভায় কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পান? সেই নিয়ে জোর চর্চা চলছে।

Advertisement

প্রয়াত ছায়া ঘোষ মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের চার বারের বিধায়ক ছিলেন। বাম জমানায় দু'বার মন্ত্রীও হয়েছিলেন। শেষ দফায় বিধায়ক থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০১-২০০৫ তিনি কৃষি বিপণন মন্ত্রী ছিলেন। রাজনীতির ময়দানে ভিন্ন মতাদর্শে দেখা গিয়েছে তাঁর মেয়ে গার্গী দাস ঘোষকে। এবার গার্গী প্রথম পদ্ম প্রতীকে কান্দি কেন্দ্রে জয় লাভ করেন। আর প্রথমবার বিধানসভায় গিয়েই মন্ত্রিত্ব। সোমবার লোকভবনে রাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি শপথ নেন।" মা ছিলেন বামপন্থী। তাঁর মেয়ে হয়ে সম্পূর্ণ বিপরীত মতের রাজনৈতিক মতাদর্শের অনুসারী। এই বিষয়ে এদিন গার্গী বলেন, "মা সারা জীবন মানুষের জন্য কাজ করে গিয়েছেন। আমারও উদ্দেশ্য মানুষের সেবা করা, সেই উদ্দেশ্য নিয়েই বড় হয়েছি আমি। হয়তো দুটো আলাদা দল, তাই মতাদর্শ ভিন্ন হতে পারে। বিজেপি অনেকদিন থেকেই করি।" 

প্রয়াত ছায়া ঘোষ মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের চার বারের বিধায়ক ছিলেন। বাম জমানায় দু'বার মন্ত্রীও হয়েছিলেন। শেষ দফায় বিধায়ক থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০১-২০০৫ তিনি কৃষি বিপণন মন্ত্রী ছিলেন। রাজনীতির ময়দানে ভিন্ন মতাদর্শে দেখা গিয়েছে তাঁর মেয়ে গার্গী দাস ঘোষকে।

প্রথমবার বিধায়ক হয়েই মন্ত্রী হয়েছেন। সেই বিষয়ে গার্গী দাস ঘোষ বলেন, "দল আমাকে যোগ্য মনে করেছে, তাই প্রার্থী করেছে এবং মন্ত্রিত্ব দিয়েছে। আমি মায়ের মতো মানুষের সেবা করতে চাই। কান্দির মানুষ আমাকে সুযোগ করে দিয়েছে। আমি শুধু আর বিধায়ক নই, একজন রাষ্ট্রমন্ত্রীও বটে। দায়িত্ব বেড়েছে, আমি সব মানুষের হয়েই কাজ করব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement