shono
Advertisement

Breaking News

BJP

পুজো মিটতেই পুরভোট, নির্বাচনে বিজেপির কলকাতার ইনচার্জ সুকান্ত, টিমে আর কারা?

পুজো মিটতেই কলকাতা কর্পোরেশন ও হাওড়া পুরসভায় ভোট হওয়ার সম্ভাবনা। সেই লক্ষ্যেই এগোচ্ছে বিজেপি। দুই পুরসভা নিজেদের দখলে আনতে আটঘাট বেঁধে নামতে চায় গেরুয়া শিবির।
Published By: Suhrid DasPosted: 07:54 PM Aug 25, 2026Updated: 07:58 PM Aug 25, 2026

পুজো মিটতেই কলকাতা কর্পোরেশন ও হাওড়া পুরসভায় ভোট হওয়ার সম্ভাবনা। সেই লক্ষ্যেই এগোচ্ছে বিজেপি। দুই পুরসভা নিজেদের দখলে আনতে আটঘাট বেঁধে নামতে চায় গেরুয়া শিবির। সেই হিসেবে বিজেপি কলকাতা কর্পোরেশনের ভোটের ইনচার্জের দায়িত্ব দেওয়া হল সুকান্ত মজুমদারকে। হাওড়া পুরসভার ভোটের ইনচার্জ হিসেবে দায়িত্ব পেলেন বর্ষীয়ান বিজেপি নেতা রাহুল সিনহাকে।

Advertisement

রাজ্যে বিধানসভা ভোটে বড় জয় পেয়েছে বিজেপি। বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির। এবার পুরভোটের দিকে নজর দিয়েছে বঙ্গ বিজেপি। কলকাতা ও হাওড়া পুরভোটকে পাখির চোখ করছে বিজেপি নেতৃত্ব। আগামী দিনে রাজ্যের অন্যান্য পুরসভাতেও জয় পেতে নীল নকশা শুরু করে দিয়েছেন নেতৃত্ব। সেই আবহেই এবার বড় পদক্ষেপ বিজেপির।

দলীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা কর্পোরেশন ভোটে বিজেপির ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। সহ-ইনচার্জ পদে রাখা হয়েছে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে। আহ্বায়ক হিসেবে থাকছেন তাপস রায়। সহ-আহ্বায়ক হিসেবে তাপস রায়কে সাহায্য করবেন রিতেশ তিওয়ারি। হাওড়া পুরসভায় ভোটের ইনচার্জ হিসেবে দলের তরফে রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয়কুমার সিংকে। পুরভোট নিয়ে আজ, মঙ্গলবার সকালে বিজেপির সল্টলেক অফিসে বৈঠক হয়। পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল বিজেপি বিধায়ক ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘ বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজ্যে পালাবদলের কিছুদিন পরেই কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। এদিকে হাওড়া পুরসভাতেও দীর্ঘ সময় ভোট হয়নি। কলকাতা ও হাওড়া দুই পুরসভাতেই এই মুহূর্তে প্রশাসক বসিয়েছে রাজ্য সরকার। রাজ্যের একাধিক পুরসভাতেও চেয়ারম্যান ও কাউন্সিলররা কার্যত গণইস্তফা দিয়েছেন। সেসব পুরসভাতেও প্রশাসক বসিয়ে নাগরিক পরিষেবা দেওয়া হচ্ছে। ডিসেম্বরেই পুরভোট হওয়ার কথা কানাঘুষো শোনা যাচ্ছিল। ভালো ফলের জন্য বিজেপির তরফে প্রস্তুতিও শুরু হয়েছে। তবে এদিনের বৈঠকে জানা গিয়েছে, ডিসেম্বর নয়, নভেম্বরে পুরভোট ধরেই এগোতে নির্দেশ দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement