shono
Advertisement
CM Suvendu Adhikari

'লক্ষ্মীর ভাণ্ডারে'র পর বদলাচ্ছে 'কন্যাশ্রী' প্রকল্পের নামও, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শুধু এই প্রকল্প নয়, সুবজ সাথী প্রকল্পের নাম বদলে রাখা হচ্ছে 'সারথী'।
Published By: Subhankar PatraPosted: 07:22 PM Jul 29, 2026Updated: 08:58 PM Jul 29, 2026

বদলে যাচ্ছে 'কন্যাশ্রী' প্রকল্পের নাম। এই প্রকল্পের নাম রাখা হচ্ছে  'কন্যারত্ন'। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। শুধু এই প্রকল্প নয়, সুবজ সাথী প্রকল্পের নাম বদলে রাখা হচ্ছে 'সারথী'। প্রকল্পগুলি চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "ছাত্রছাত্রীদের জন্য যা করার তা করা হবে।"

Advertisement

২০১৩ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালু করেন। এই প্রকল্পের অধীনে ছাত্রীরা এককালীন ২৫ হাজার টাকা পায়। তিনটি ধাপে এই প্রকল্পের টাকা পাওয়া যায়। ১৩ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীদের প্রতি বছর ১ হাজার টাকা করে অনুদান পান। দ্বিতীয় ধাপে ছাত্রীর ১৮ বছর পূর্ণ হলে ও অবিবাহিত থাকলে এককালীন ২৫  হাজার টাকা দেওয়া হয়। তৃতীয় ধাপে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে বিজ্ঞান ও কলা বিভাগের ছাত্রীদের জন্য এই সুবিধা দেওয়া হয়। প্রকল্পের মূল লক্ষ্য ছাত্রীদের স্কুলছুট বন্ধ করা ও আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্প আন্তর্জাতিক পুরষ্কারও ছিনিয়ে নিয়ে এসেছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) বুধবার একটি অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনে জানান, "১৪ আগস্ট যে কন্যাশ্রী দিবস পালন করা হত, তা হবে। তবে নাম বদলে করা হচ্ছে কন্যারত্ন। এ ছাড়াও বদলে যাচ্ছে সবুজ সাথী প্রকল্পের নামও।" অর্থাৎ ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের প্রকল্প। নতুন নাম রাখা হচ্ছে সারথী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement