shono
Advertisement

Breaking News

CM Suvendu Adhiakri

স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে শ্যামাপ্রসাদ! 'নেশন ফার্স্ট', পড়ুয়াদের রাষ্ট্রবাদের বার্তা মুখ্যমন্ত্রীর

শ্যামাপ্রসাদকে সম্মান দিতে সবার আগে দেশকে রাখতে হবে, পড়ুয়াদের এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।
Published By: Jaba SenPosted: 12:57 PM Jul 06, 2026Updated: 02:01 PM Jul 06, 2026

আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর স্কুল মিত্র ইনস্টিটিউনের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhiakri)। সেখান থেকেই তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে শ্যামাপ্রসাদের ভূমিকা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে। এর পাশাপাশি এই স্কুলের উন্নতিতে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শ্যামাপ্রসাদকে সম্মান দিতে সবার আগে দেশকে রাখতে হবে, পড়ুয়াদের এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট।"

Advertisement

সোমবার শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যজুড়ে দিনভর একাধিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এদিন শ্যামাপ্রসাদ-স্মরণে প্রথমে রেড রোডে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর সেখান থেকে চলে যান মুরলীধর সেন লেনে। জন্মদিনে ভারত কেশরীকে শ্রদ্ধাজ্ঞাপন করতে শ্যামাপ্রসাদের স্কুল মিত্র ইনস্টিটিউশনে যান তিনি। শুভেন্দু জানান, ঘরে ঘরে পূজিত হবেন শ্যামাপ্রসাদ। এই সরকার তাঁর স্বপ্ন পূরণ করবে। শ্যামাপ্রসাদের বিচারধারায় সরকার চলবে। শুভেন্দুর অভিযোগ, বাম-তৃণমূল শ্যামাপ্রসাদকে ভোলাতে চেয়েছে।

ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ১৯০৬ থেকে ১৯১৭ পর্যন্ত পড়াশোনা করেছেন শ্যামাপ্রসাদ। ১৯২৪-১৯৩৮ পর্যন্ত স্কুল পরিচালনাতেও তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। এদিন মিত্র ইনস্টিটিউশনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে সিলেবাসে শ্যামাপ্রসাদের অবদান অন্তর্ভুক্ত করা হবে। পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, বিশেষ করে পশ্চিমবঙ্গকে ভারতে অন্তর্ভুক্তিতে ভারত কেশরীর ভূমিকা সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানাতে হবে। সেই কারণে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সিলেবাসে থাকবেন শ্যামাপ্রসাদ। ভারতের শিল্পমন্ত্রী-সহ অন্য দপ্তরের মন্ত্রী হিসেবে তাঁর কর্মজীবন, রাষ্ট্র পুনর্গঠনে, শিক্ষার প্রসারে তাঁর অবদান সিলেবাসে রাখা হবে। শুভেন্দুর কথায়, "শ্যামাপ্রসাদের অবদান মুদ্রিত -পঠিত-চর্চিত হওয়া উচিত বলে আমি মনে করি।"

মিত্র ইনস্টিটিউশন স্কুলের উন্নতিতে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিদ্যালয়টি সংস্কারের জন্য বিভিন্ন পদক্ষেপের কথাও জানান তিনি। স্কুলের পুনর্গঠনের জন্য নিজের বিধায়ক তহবিল থেকে ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা জানান শুভেন্দু। তিনি আরও জানান, স্কুলের নির্মাণ অবয়বের পরিবর্তন না করে সংস্কার করা হবে। এই স্কুল অন্তর্ভুক্ত হবে পিএম শ্রী প্রকল্পে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement