shono
Advertisement
Shyama Prasad Mukherjee

শ্যামাপ্রসাদের আত্মত্যাগ স্মরণ মোদি-শুভেন্দুর, ইকো পার্কে দিলীপ, মুরলীধর সেন লেনে শ্রদ্ধা শমীকের

বাম এবং তৃণমূলের আমলে কীভাবে শ্যামাপ্রসাদ 'অবহেলিত' হয়েছেন তা উল্লেখ করেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
Published By: Sayani SenPosted: 11:08 AM Jul 06, 2026Updated: 12:02 PM Jul 06, 2026

তিনি ভারতমাতার বীর সন্তান। 'ভারত কেশরী'। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তীতে রাজ্যজুড়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইকো পার্ক শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্য়দান করেন মন্ত্রী দিলীপ ঘোষ। মুরলীধর সেন লেনের বিজেপি সদর কার্যালয়ে শ্যামা-স্মরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মধ্যমগ্রামে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্য।

Advertisement

হাতজোড় করে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা শুভেন্দুর। ছবি: অরিজিৎ সাহা

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, "ভারতবর্ষের ঐক্য, অখণ্ডতা এবং আত্মমর্যাদা রক্ষায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান চিরকাল দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে। যাঁরা গৌরবে ভূষিত এবং কীর্তিতে অমর তাঁদের দেহের ক্ষয় হয়। কাজ এবং আদর্শ যুগ যুগ মানুষের মধ্যে বেঁচে থাকে।"

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, "দেশের ঐক্য, অখণ্ডতা এবং জনসেবার প্রতি তাঁর অটল নিষ্ঠা এবং আত্মবলিদান আমাদের প্রেরণা জোগাবে।" এরপর রেড রোডে বিশেষ অনুষ্ঠানেও শামিল হন তিনি।

এদিন মুরলীধর সেন লেনের বিজেপি কার্যালয়ে বাম এবং তৃণমূলের আমলে কীভাবে শ্যামাপ্রসাদ 'অবহেলিত' হয়েছেন তা উল্লেখ করেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, একসময় ইচ্ছাকৃতভাবে স্কুলে স্কুলে শ্যামাপ্রসাদের গলায় মাল্যদান পর্যন্ত করতে দেওয়া হয়নি। তাঁর সংযোজন, "এখন শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে। শ্যামাপ্রসাদ কোনওদিন প্রতিহিংসার রাজনীতি করেননি। বিজেপি নোংরা রাজনীতি করে না।" এদিন দুপুর ৩টে ৫০ মিনিট নাগাদ কলকাতায় পা রাখবেন অমিত শাহ। তারপর একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement