shono
Advertisement
Nehru Children’s Museum

'নামকরণ হোক শ্যামাপ্রসাদের নামে', বলছেন ডিরেক্টর, ১৬ আগস্ট থেকে বন্ধ নেহরু চিলড্রেন্স মিউজিয়াম!

ডিরেক্টর সুদীপ শ্রীমালের প্রস্তাব, সরকার এই প্রতিষ্ঠান অধিগ্রহণ করুক। নাম দিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চিলড্রেন্স মিউজিয়াম।
Published By: Subhankar PatraPosted: 03:01 PM Jul 22, 2026Updated: 04:48 PM Jul 22, 2026

অর্নিদিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে নেহরু চিলড্রেন্স মিউজিয়াম (Nehru Children’s Museum)! আগস্ট মাসের ১৬ তারিখ থেকে বন্ধ এই প্রতিষ্ঠান।অগ্নিনির্বাপণ ব্যবস্থা বুড়িয়ে যাওয়ায়, তা দ্রুত সংস্কারের প্রয়োজন! তাই কোনওরকম ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত। ডিরেক্টর সুদীপ শ্রীমালের প্রস্তাব, সরকার এই প্রতিষ্ঠান অধিগ্রহণ করুক। নাম দিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চিলড্রেন্স মিউজিয়াম।

Advertisement

মিউজিয়াম সূত্রে জানা গিয়েছে, তৃতীয় পক্ষের সংস্থাকে দিয়ে সমীক্ষা চালানো হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, অগ্নিসুরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণ করতে হবে। প্রায় ৫০ লক্ষ টাকা খরচ হবে। জাদুঘরের সচিব ইন্দ্রাণী সেনগুপ্ত জানিয়েছেন, “অগ্নিসুরক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য ৫০ লক্ষ টাকা খরচ হবে। যা বহন করা জাদুঘরের পক্ষে সম্ভব নয়। আমরা মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের বিষয়টি জানিয়েছি।” প্রতিষ্ঠানের ডিরেক্টর সুদীপ শ্রীমাল জানিয়েছেন, "সরকার এই প্রতিষ্ঠান অধিগ্রহণ করুক। আমাদের অনুরোধ অনুযায়ী 'নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে'র দায়িত্ব গ্রহণ করলে, তহবিলের কোনও অভাব হবে না।" তিনি আরও বলেন, "নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হোক।"

এই মিউজিয়ামটি পরিচালনা করে ‘ন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশন’। এই সংস্থার ২১ সদস্যের মূল কমিটি। এবং ১৫ জন অতিরিক্ত সদস্য রয়েছেন। ১৯৬৬ সালের ২২ ডিসেম্বরে ৯৯ বছরের লিজ নেওয়া জমিতে মিউজিয়ামটি তৈরি হয়েছে। ১৯৭২ সালের ১৪ নভেম্বর তা চালু হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায় উদ্বোধন করেছিলেন। ৯৬টি দেশের ১,১০০-এরও বেশি পুতুল ও প্রায় ৩০০টি মূর্তি নিয়ে ‘গণেশ গ্যালারি’ রয়েছে এই মিউজিয়ামে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৯০ লক্ষ দর্শনার্থী এখানে এসেছেন বলে জানা গিয়েছে। তবে এবার তা বন্ধ হতে চলেছে। ইন্দ্রাণী জানিয়েছেন, "শিশু বা দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি নেওয়া যাবে না। আগে থেকেই নির্ধারিত কিছু কর্মসূচি রয়েছে। সেগুলি হওয়ার পর বন্ধ হবে মিউজিয়াম।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement