shono
Advertisement

এখন কেমন আছেন অভিনেতা বিক্রম?

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল৷ কিন্তু এখনও ট্রমার মধ্যেই আছেন অভিনেতা৷ The post এখন কেমন আছেন অভিনেতা বিক্রম? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:23 AM Apr 30, 2017Updated: 03:56 AM Apr 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনা কেড়ে নিয়েছে সহকর্মী তথা বন্ধুকে৷ এখনও সে আতঙ্ক কাটছে না অভিনেতা বিক্রমের৷ চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল৷ কিন্তু এখনও ট্রমার মধ্যেই আছেন অভিনেতা৷

Advertisement

লেক মার্কেটের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল বিক্রমের গাড়ি৷ গাড়িতে ছিলেন শহরের নামী মডেল সোনিকা সিং চৌহানও৷ সোনিকার মৃত্যু হলেও বরাতজোরে প্রাণে বাঁচেন বিক্রম৷ শহরের এক বেসরকারী হাসপাতালেই এখনও চিকিৎসা চলছে তাঁর৷ চিকিৎসকরা জানাচ্ছেন, বিক্রমের শারীরিক অবস্থা স্থিতিশীল৷ সেরকম উদ্বেগের কোনও কারণ নেই৷ তবে চোট আছে শরীরের বিভিন্ন জায়গায়৷ ব্যাথা থাকার কারণে দেওয়া হয়েছিল ঘুমের ওষুধ৷ রাতে বেশ ভালই ঘুমিয়েছেন অভিনেতা৷ কিন্তু এখনও আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারছেন না৷ তাঁর আরও ঘুম দরকার বলেই অভিমত চিকিৎসকদের৷

গাড়ির গতি বেশি হওয়াই কী কাল হল বিক্রম-সোনিকার?  ]

আজ সকাল ১০টার পর আবারও তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখবে চিকিৎসকদের বিশেষ দল৷ অভিনেতার পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গেও আজ দেখা করতে দেওয়া হবে বলে জানা যাচ্ছে৷ তবে চিকিৎসকদের মত, কোনওরকম অঘটন এড়াতে আরও কয়েকদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হতে পারে৷ যদিও দুর্ঘটনা নিয়ে কিছু রহস্য এখনও থেকে গিয়েছে৷ আজ দুর্ঘটনাগ্রস্ত স্থানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে পুলিশ৷

এদিকে বেপরোয়া লরির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েছিল সাংসদ দিব্যেন্দু অধিকারীর গাড়িও৷ বেপরোয়া লরি ধাক্কা দেয় তাঁর গাড়িকে৷  অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সাংসদ৷ গ্রেপ্তার করা হয়েছে মত্ত লরিচালককে৷

ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মডেল সোনিকার, আহত অভিনেতা বিক্রম ]

The post এখন কেমন আছেন অভিনেতা বিক্রম? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার