shono
Advertisement
Kolkata cyber fraud

মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার সাইবার প্রতারকদের ডেরায় পুলিশ! ভুয়ো কল সেন্টার থেকে জালে ৩

গোপন সূত্রে খবর পেয়ে পিকনিক গার্ডেনের একটি বাড়ি থেকে প্রতারক গ্যাংকে হাতেনাতে পাকড়াও করে কসবা থানার পুলিশ।
Published By: Arpita MondalPosted: 06:23 PM Jul 03, 2026Updated: 06:25 PM Jul 03, 2026

বৃহস্পতিবারই নবান্ন সভাঘরে পুলিশের সঙ্গে বৈঠকে পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষোভপ্রকাশ করে বলেছিলেন, 'রাজ্যে মহামারির আকার ধারণ করেছে সাইবার প্রতারণা' । প্রতারকদের পর্দাফাঁস করতেযে পুলিশকে ‘প্রোটোকল মেনে, নিঃসংকোচে’ কাজ করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। আর এই নির্দেশের ২৪ ঘণ্টা কাটার আগেই অ্যাকশনে নামে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পিকনিক গার্ডেনের একটি বাড়ি থেকে প্রতারক গ্যাংকে হাতেনাতে পাকড়াও করে কসবা থানার পুলিশ।

Advertisement

বাকি আর পাঁচটা ছাপোসা ছিমছাম ফ্ল্যাট। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে সেই ফ্ল্যাটের ভিতরেই বোনা হত প্রতারণার জাল। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার মাঝরাতে পিকনিক গার্ডেনের একটি ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের দোতলায় চলত ভুয়ো কল সেন্টার। এরাজ্যে বসে মার্কিন নাগরিকদের প্রতারণার ছক কষা হত বলে খবর পুলিশ সূত্রে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাস্থলে হানা দিয়ে ৩ জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। তিনজনই কলকাতার কসবা, বেনিয়াপুকুর ও তিলজলার বাসিন্দা। ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, ৮ টি মোবাইল, ৩ টি ল্যাপটপ, ৩ টি রাউটার এবং ২টি ডেবিট কার্ড। ধৃতদের বিরুদ্ধে মোট ১০টি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কসবা থানার অতিরিক্ত ওসির নেতৃত্বে গোটা বিষয়টির তদন্ত চলছে।

বৃহস্পতিবার নবান্ন থেকে সাইবার অপরাধ রোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। সাইবার অপরাধ রোধে রাজ্যের প্রতিটি থানায় চালু করা হয় হেল্পডেস্ক। ‘গোল্ডেন আওয়ারে’র মধ্যে জানানো হলে টাকা লুট রোখা সম্ভব হয় বলে জানান মুখ্যমন্ত্রী। ক্রিপ্টোকারেন্সির মতো আর্থিক দুর্নীতি রোধেও বিশেষ বন্দোবস্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ১৯৩০ হেল্পলাইন নম্বর এবং সহযোগ পোর্টালও চালু করা হয়েছে। যেকোনও অপরাধ রোধে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুলিশের অ্যাকশনে খাস কলকাতায় প্রতারকদের পর্দাফাঁস হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement