shono
Advertisement

Breaking News

Calcutta High Court

গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী! ডিম থেরাপির বিরুদ্ধে আদালতে দায়ের জনস্বার্থ মামলা

সোমবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মামলাটির শুনানির আবেদন জানান আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।
Published By: Jaba SenPosted: 05:19 PM Jun 22, 2026Updated: 06:06 PM Jun 22, 2026

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে 'ডিম থেরাপি'। দিকে দিকে ডিম হামলার শিকার হচ্ছেন বিরোধী শিবিরের নেতারা। এই হামলার ঘটনাগুলিকেই সামনে রেখে এবার কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সোমবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মামলাটির শুনানির আবেদন জানান আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আদালত সূত্রে খবর, চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement

জানা গিয়েছে, আইনজীবী দানিস ফারুক এই মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর হামলা এবং বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মামলাকারীর দাবি, বিষয়টি গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। এভাবে ডিম ছোড়াও ঠিক নয়। এই নিয়ে দ্রুত মামলাটির শুনানির আবেদন জানান আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোড়ার ঘটনা সামনে আসার পর রাজ্যজুড়ে একের পর এক বিরোধী নেতাকে ঘিরে বিক্ষোভ ও হামলা হচ্ছে। এছাড়াও নির্বাচনের পর থেকে অভিষেক ছাড়াও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়, মদন মিত্র, কুণাল ঘোষের মতো একাধিক বিরোধী নেতার উপর হামলা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের উপর ডিম থেরাপিও চলেছে। একটি মিছিল চলাকালীন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত লেগেছে। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও মামলায় উল্লেখ করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement