shono
Advertisement
West Bengal Budget 2026

বাজেটে নারী ক্ষমতায়ণে জোর, কী কী পেলেন বাংলার মহিলারা?

নারী সুরক্ষা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসায় সহায়তা-সহ একাধিক ক্ষেত্রে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিপুল বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
Published By: Subhankar PatraPosted: 05:37 PM Jun 22, 2026Updated: 06:42 PM Jun 22, 2026

ভোট প্রচার থেকেই বিজেপির নজর ছিল নারী ক্ষমতায়ণ ও নিরাপত্তায়। সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে (West Bengal Budget 2026) কার্যত তারই প্রতিফলন। নারী সুরক্ষা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসায় সহায়তা-সহ একাধিক ক্ষেত্রে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিপুল বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

Advertisement

সামাজিক সুরক্ষা
অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে রাজ্যের মহিলারা ৩ হাজার টাকা মাসিক অনুদান পাচ্ছেন। তা পাবেন। এই খাতে চলতি অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে ৩৬ হাজার কোটি টাকা। আশাকর্মীদের বেতন বাড়ানো হয়েছে ৫ টাকা। বিধবাদের মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছে। এবার থেকে তাঁরা পাবেন ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়াও আশাকর্মীদের বেতন ৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। পরিবহণের ক্ষেত্রে সরকারি বাসে ফ্রি পরিষেবা শুরু করা হয়েছে। তার জন্য চলতি বছরে ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

মহিলাদের স্বাস্থ্য
আয়ুষ্মান ভারত প্রকল্পে পরিবারের সঙ্গে ৫ লক্ষ টাকা পাওয়া যাবে। অন্তঃসত্ত্বা ও শিশুর পুষ্টির জন্য এককালীন ২১ হাজার টাকা অনুদান পাবেন। এছাড়াও অন্যান্যদের সঙ্গে হাসপাতালে খাবারের জন্য মাথা পিছু বরাদ্দ বেড়েছে। প্রতিটা স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন।

শিক্ষা
অবিবাহিত ছাত্রীরা স্নাতকস্তরে ভর্তির সময় এককালীন ৫০ হাজার টাকা পাবেন। উচ্চ শিক্ষায় ড্রপ আউট কমাতে এই প্রকল্প চালু করা হয়েছে। চলতি বছরে বরাদ্দ হয়েছে ১ হাজার কোটি টাকা।

কর্মসংস্থান
সরকারি সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে। এছাড়াও তৈরি করা হবে মহিলা পুলিশকর্মীদের নিয়ে বিশেষ স্কোয়াড। মাতঙ্গিনী ও রানি শিরোমণির নামে দু'টি মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে। রাজ্যের প্রতিটি মহকুমায় কম করে একটি মহিলা পরিচালিত থানা তৈরি করা হবে।

ব্যবসায় সহায়তা
একাধিক কেন্দ্রীয় প্রকল্পে ব্যবসার জন্য মহিলাদের সাহায্য করা হয়। অর্থাৎ ব্যবসা শুরুর জন্য ঋণ দেওয়া হয়। এবার রাজ্যের ক্লাউড কিচেন তৈরি করতে নতুন পলিসি তৈরি করা হবে। ২ লক্ষ যুবক-যুবতীদের ১০ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। যার ৫ লক্ষ টাকা গ্রান্ট হিসাবে। বাকি ৫ লক্ষ টাকা সুদছাড়া ঋণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement