shono
Advertisement

চাকরির লোভ দেখিয়ে পাঞ্জাবের তরুণীকে আটকে রাখার অভিযোগ কেষ্টপুরে

শেষে, বাড়ির জানালা দিয়ে পাড়ার লোক ডেকে উদ্ধার... The post চাকরির লোভ দেখিয়ে পাঞ্জাবের তরুণীকে আটকে রাখার অভিযোগ কেষ্টপুরে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:58 PM Nov 15, 2017Updated: 01:41 PM Nov 15, 2017

স্টাফ রিপোর্টার: ‘ভাইয়া, ভাইয়া.. ও ভাইয়া শুনিয়ে না। হামকো উঁও লোক বন্দ কারকে চলে গ্যায়া হ্যায়। হামকো নিকালিয়ে ভাইয়া।’
মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ কেষ্টপুরের রবীন্দ্রপল্লির একটি তিনতলা বাড়ির নিচের তলার ঘরের জানলা দিয়ে এক যুবতীর করুণ আর্তি। যাঁকে উদ্দেশ্য করে এই করুণ আর্তি প্রথমে সেই ব্যক্তি বিষয়টিতে আমল দেননি। কারণ তিনিও এই পাড়ার সে অর্থে বাসিন্দা নন।

Advertisement

একে তিনি পাড়ার জামাই। আর দুই, অবাঙালি এক যুবতীর রাত সাড়ে এগারোটা নাগাদ ডাকাডাকিতে যে কেউ হকচকিয়ে যাবেন। এমনিতেই শীতের আমেজে মধ্যবিত্ত বাঙালি পাড়া শুয়ে পড়েছে দ্রুত। কিন্তু দীর্ঘক্ষণ যুবতীর আর্তিতে ঠিক থাকতে পারেননি ওই ব্যক্তি। বাধ্য হয়েই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে ওই মহিলার ঘরের জানলার বাইরে এসে দাঁড়ান তিনি। যুবতী তাঁকে জানান, এক ব্যক্তি তাঁকে কলকাতায় তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজের টোপ দিয়ে নিয়ে এসে দেহ ব্যবসার কাজে নামানোর চেষ্টা করছে। এই সব শুনে মুখে একরাশ বিরক্তি নিয়ে পাড়ার জামাই জানান, পুলিশকে খবর দিন। পুলিশ এসে উদ্ধার করবে। কিন্তু যুবতী নাছোড়। শেষ পর্যন্ত অনেক কাকুতিমিনতি করে ওই ব্যক্তির মোবাইল নম্বর নেন ওই যুবতী। পুলিশ সূত্রে খবর, ৫-৬ দিন আগে পাঞ্জাব থেকে বার ডান্সারের কাজ নিয়ে কলকাতায় আসেন ওই যুবতী। পরে ফোন করে ওই মহিলা ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য আর্তি জানান।

[রেজিস্ট্রি বিয়ে বাতিল করে অন্য যুবকের সঙ্গে সম্পর্ক, তরুণীর রহস্যমৃত্যু]

এরপরই ঘর থেকে বেরিয়ে আসেন ওই ব্যক্তির স্ত্রী। তিনিই বেরিয়ে এসে রবীন্দ্রপল্লির ওই বাড়ির কাছে আসেন। পাড়ার লোকজনকে ডাকেন। ততক্ষণে অবশ্য পাড়ার অনেকেই ভিড় জমাতে শুরু করেছেন ওই বাড়ির কাছে। কিন্তু কেউই সাহস করে ঘরের তালা ভেঙে ওই যুবতীকে উদ্ধারের সাহস দেখাননি। এরপর স্থানীয়রাই বাগুইআটি থানায় খবর দেন। আসে পুলিশ ও মহিলা পুলিশ। তাঁরাই ওই ঘরের তালা ভেঙে উদ্ধার করেন ২৬ বছরের ওই পাঞ্জাবি যুবতীকে। এরপর পুলিশকে গোটা ঘটনার কথা খুলে বলেন ওই যুবতী। চাকরির টোপ দিয়ে নিয়ে এসে এখানে আটকে রেখে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করা হয়। যাতে তিনি রাজি ছিলেন না। যদিও স্থানীয়দের একাংশের দাবি, পানশালায় গায়িকার কাজ দেওয়ার নাম করে কলকাতায় নিয়ে আসা হয়েছিল বলে প্রথমে দাবি করেছিলেন ওই পাঞ্জাবি যুবতী। পুলিশ বাড়িওয়ালার সঙ্গে কথা বলে জানতে পেরেছে, এক মহিলা ও এক যুবক বাড়িটি ভাড়া নেয়। কিন্তু এই যুবতীকে বাড়িওয়ালা চেনেন না। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে বাড়িওয়ালার বড় ছেলেকে আটক করেছে। পুলিশ অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে। মঙ্গলবার রাতের এই ঘটনায় আশ্চর্যজনকভাবে কোনও অভিযোগ দায়ের করেননি ওই পাঞ্জাবি যুবতী। পুলিশ ওই যুবতীকে আদালতে তুলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁর পরিবারের হাতে ফিরিয়ে দেবে বলে জানা গিয়েছে।

[রেললাইনে ফাটল, ব্যস্ত সময়ে বিঘ্নিত বনগাঁ শাখার ট্রেন চলাচল]

[চিত্র প্রতীকী]

The post চাকরির লোভ দেখিয়ে পাঞ্জাবের তরুণীকে আটকে রাখার অভিযোগ কেষ্টপুরে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার