shono
Advertisement
Kolkata Police

পাচারকারীর হাত থেকে বেঁচে হোমে আশ্রয়, আচমকা উধাও বাংলাদেশি কিশোরী! তারপর...

কিছুদিন আগেই ওই নাবালিকাকে শিয়ালদহ স্টেশনে ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশের সন্দেহ হয়।
Published By: Kousik SinhaPosted: 10:28 AM Jul 30, 2026Updated: 04:41 PM Jul 30, 2026

জানালা দিয়ে গলে কড়েয়ার হোম থেকে পালাল এক বাংলাদেশের নাবালিকা কিশোরী। এরপরই শুরু হয় খোঁজ। কলকাতার বিভিন্ন জায়গায় কিশোরীর খোঁজে চলে তল্লাশি। কিন্তু সব জায়গাতেই কার্যত ব্যর্থ হন তদন্তকারীরা। এরপরই সন্দেহ তৈরি হয়, ওই নাবালিকা কিশোরী কি বাংলাদেশে পালিয়েছে? আর তা জানতেই বিএসএফের সঙ্গেও যোগাযোগ করল কলকাতা পুলিশ। ওই নাবালিকার বিস্তারিত তথ্য দিয়ে বিএসএফকে পুলিশ আধিকারিকরা জানান বলে খবর। এই ব্যাপারে হোমের পক্ষ থেকে কড়েয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতেই চলছে নাবালিকার খোঁজ!

Advertisement

সবার চোখ এড়িয়ে ভোররাতে সে জানালার শিক দিয়ে গলে বাইরে যায়। কোনওমতে হোম থেকে পালায়। পরের দিন হোমের কর্মীরা গোটা বিষয়টি জানতে পারেন।

পুলিশ জানিয়েছে, নাবালিকা ওই কিশোরীর বয়স ১৪ বছর। কিছুদিন আগেই তাকে শিয়ালদহ স্টেশনে ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশের সন্দেহ হয়। শিয়ালদহ জিআরপি-র আধিকারিকরা তাকে জেরা করে জানতে পারেন যে, তার বাড়ি বাংলাদেশে। পুলিশের সন্দেহ হয়, বাংলাদেশ থেকে তাকে পাচার করে নিয়ে আসা হয়। পাচারকারীদের থেকে পালিয়ে সে ট্রেনে করে চলে আসে কলকাতায়। পুলিশ তাকে সিডব্লুসি-তে তোলে। নির্দেশমতো কড়েয়ার ওই হোমে তাকে রাখা হয়। কিন্তু হোমে সে থাকতে চাইছিল না।

এর মধ্যেই সবার চোখ এড়িয়ে ভোররাতে সে জানালার শিক দিয়ে গলে বাইরে যায়। কোনওমতে হোম থেকে পালায়। পরের দিন হোমের কর্মীরা গোটা বিষয়টি জানতে পারেন। যা নিয়ে রীতিমতো হুলস্থূল পড়ে যায়। নাবালিকার খোঁজ শুরু করে পুলিশ। এতে হোম কর্তৃপক্ষর কোনও গাফিলতি রয়েছে কি না, তা জানতে হোমের কর্মীদেরও জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement