shono
Advertisement
Ritabrata Banerjee

বিধানসভায় ফিরহাদের সঙ্গে বৈঠক, বেরিয়ে এসে ঋতব্রত বললেন, 'এবার ৬৫'

তৃণমূলে ভাঙনের মাঝে মমতার আরও এক বিশ্বস্ত সৈনিকের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Published By: Jaba SenPosted: 06:59 PM Jun 15, 2026Updated: 07:41 PM Jun 15, 2026

সোমবার বিধানসভায় ফের একবার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। বৈঠক থেকে বেরিয়ে ঋতব্রত জানান, তাঁদের বিধায়ক সংখ্যা বেড়েছে। তাঁর কথায়, "আজ আর এক বিধায়ক সই করলেন। আজ সংখ্যা ৬৫ হল।" কয়েকদিন আগে তৃণমূলের 'বিদ্রোহী' বিধায়কের সংখ্যা ৬৪ বলে ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা। ফিরহাদের সঙ্গে বৈঠকের পরেই ঋতব্রত সংখ্যা বাড়ার বিষয়টি জানান। যদিও ওই ১ জন বিধায়ক ফিরহাদ কি না তা স্পষ্ট করেননি বিরোধী দলনেতা। তাই তৃণমূলে ভাঙনের মাঝে মমতার আরও এক বিশ্বস্ত সৈনিকের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

আজ কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে হাজির হয়েছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। এরপর বিধানসভায় যান তিনি। ফিরহাদের গাড়ির পিছন পিছনই ঢোকে তৃণমূলের আর এক বিদ্রোহী বিধায়ক সন্দীপন সাহার গাড়ি। দুজনে গাড়ি থেকে নেমে একসঙ্গে বিধানসভায় ঢোকেন। জানা গিয়েছে, সেই সময় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে ফিরহাদের দেখা হয়। দুজনের মধ্যে কথাও হয়। এরপরই সন্দীপনের সঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের ঘরে চলে যান ফিরহাদ। সেখানে ঋতব্রত, সন্দীপনের পাশাপাশি আরও বেশ কয়েকজন 'বিদ্রোহী' শিবিরের বিধায়ক ছিলেন বলে জানা গিয়েছে।

বৈঠকের ঋতব্রত বলেন, "আজ আর এক বিধায়ক সই করলেন। আজ সংখ্যা ৬৫ হল। স্পিকারকে চিঠি দিয়েছেন। আজ ফিরহাদ হাকিমও এসেছিলেন। তিনি আজ আমাদের বৈঠকে ছিলেন। উনি আমার অভিভাবক।"

লোকসভার তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ ত্রিপুরার রাজনৈতিক দল এনসিপিআইয়ের সঙ্গে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবিষয়ে ঋতব্রত জানান, "আমরা এনসিপিআই সম্পর্কে শুনেছি। এনসিপিআই নিয়ে আমাদের কারও কোনও ধারণা নেই।" তাঁরা যে কোনও দলের সঙ্গে মার্জ করে যাননি সে বিষয়ও স্পষ্ট করেন ঋতব্রত।

উল্লেখ্য, বিধানসভায় বিরোধী দলের ‘আসল মালিকানা’ পেয়েছেন তৃণমূলের 'বিদ্রোহী' শিবিরের বিধায়ক ঋতব্রত ও তাঁর সঙ্গী বিধায়করা। প্রথমে এই তালিকায় ৫৮ জন বিধায়কের নাম ছিল। পরে ঋতব্রত ঘোষণা করেন সংখ্যাটা বেড়ে ৬৪ হয়েছে। আজ তিনি জানান, তাঁদের শিবিরে আরও একজন বিধায়ক সই করলেন। তাই সংখ্যাটা বেড়ে ৬৫ হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement