shono
Advertisement

Breaking News

TMC

তৃণমূলের তহবিলে দুর্নীতি? এবার স্পেশাল অডিটর নিয়োগের দাবি ঋতব্রতদের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে আগেই! রয়েছে মোট ৪৪০ কোটি টাকা। তৃণমূল কংগ্রেসের তহবিলে দুর্নীতি? সেই প্রশ্ন উঠেছে। এবার সেই তহবিল নিয়ে স্পেশাল অডিটর নিয়োগের দাবি তুলল 'নতুন' তৃণমূল। আজ, সোমবার রাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা সাংবাদিক বৈঠক করেছিলেন।
Published By: Suhrid DasPosted: 09:35 PM Jun 22, 2026Updated: 09:35 PM Jun 22, 2026

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে আগেই! রয়েছে মোট ৪৪০ কোটি টাকা। তৃণমূল কংগ্রেসের তহবিলে দুর্নীতি? সেই প্রশ্ন উঠেছে। এবার সেই তহবিল নিয়ে স্পেশাল অডিটর নিয়োগের দাবি তুলল 'নতুন' তৃণমূল। আজ, সোমবার রাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা সাংবাদিক বৈঠক করেছিলেন। সেখানে একাধিক বিষয়ে বার্তা দেওয়া হয়। তৃণমূলের তহবিল, দুর্নীতি বিষয়েও প্রশ্ন ওঠে। সেখানেই দলের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তহবিল নিয়ে স্পেশাল অডিটর নিয়োগের কথা ঠিক হয়েছে।

Advertisement

এদিন ঋতব্রত বলেন, "এই বিষয়ে আজ আলোচনা হয়েছে। এটা একটা সিরিয়াস বিষয়। এই ব্যাঙ্কের যে বিষয় রয়েছে, তার তদন্তের জন্য একাধিক বিধায়ক অভিযোগ দায়ের করেছেন। অরূপ বিশ্বাস অভিযোগ দায়ের করেছেন। আজ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি, স্পেশাল অডিটর নিয়োগ করতে হবে। যদি কোনও আর্থিক বেনিয়ম থাকে, তাহলে সেটা দেখতে হবে। প্রশাসনের কাছেও আবেদন করা হয়েছে। পালাবদলের পরই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াইয়ের ফসল তৃণমূল। একে একে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতার হাত ছেড়েছেন ৬৪ জনের বেশি বিধায়ক। ফলে পরিষদীয় দলের রাশ তাঁর হাতছাড়া হয়েছে। সোমবার বিকেলে নতুন কমিটি ঘোষণা করেছে ‘আসল তৃণমূল’।

তৃণমূলের আর্থিক তহবিল নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। 'নতুন' তৃণমূল নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই তহবিল থাকবে? সেই নিয়ে জোর চর্চা চলছে। তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। ‘ঋতপন্থী’ ১০ তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে খবর। আপাতত ওই তিন অ্যাকাউন্টে কোনও লেনদেন করা যাবে না। সেসময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “ওই অ্যাকাউন্টে কাটমানির টাকা রয়েছে কি না, কে জানে। আমি অরূপ বিশ্বাসের সঙ্গে সহমত। তদন্ত হওয়া উচিত।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement