shono
Advertisement

Breaking News

Ritabrata Banerjee

'কাটমানির টাকা ওই অ্যাকাউন্টে নেই কী গ্যারান্টি?', অরূপের চিঠিকে সমর্থন বিরোধী দলনেতা ঋতব্রতর

তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। আপাতত দলের তহবিলের অপব্যবহার রুখতে অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জিও জানিয়েছেন।
Published By: Sayani SenPosted: 05:35 PM Jun 18, 2026Updated: 08:15 PM Jun 18, 2026

ভরাডুবির পর থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছে অরূপ বিশ্বাসের। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা একটিমাত্র বৈঠকেই দেখা গিয়েছিল তাঁকে। এই পরিস্থিতিতে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস (Aroop Biswas)। তাঁর চিঠিকে সমর্থন করেছেন 'আসল তৃণমূলের' বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। ঘাসফুল শিবিরের অ্যাকাউন্ট ফ্রিজের দাবি জানিয়েছেন তিনিও।

Advertisement

এই মুহূর্তে দলের সংসদীয় এবং পরিষদীয় দলে ভাঙন ধরলেও দলের সংগঠনের রাশ নিজের হাতে রাখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। একে একে বিদ্রোহীদের সরিয়ে নিজের মতো করে দলকে সাজানোর চেষ্টা করছেন নেত্রী। দলের তহবিলের রাশও এতদিন কালীঘাটের হাতেই ছিল। অন্তত বিরোধী শিবিরের কেউ সরকারিভাবে তহবিলের উপর নিজেদের দাবি জানাননি। এই পরিস্থিতিতে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ঋতব্রত বলেন, "অরূপ বিশ্বাসের চিঠির সারবত্তা রয়েছে। এই অ্যাকাউন্টে যে চুরির টাকা, কাটমানির টাকা নেই তার কী গ্যারান্টি রয়েছে। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের আর্জিকে সমর্থন জানাই।" 'আসল তৃণমূলে'র বিরোধী দলনেতা ঋতব্রতর এই সমর্থন যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

বলে রাখা ভালো, এই মুহূর্তে দলের সংসদীয় এবং পরিষদীয় দলে ভাঙন ধরলেও দলের সংগঠনের রাশ নিজের হাতে রাখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। একে একে বিদ্রোহীদের সরিয়ে নিজের মতো করে দলকে সাজানোর চেষ্টা করছেন নেত্রী। দলের তহবিলের রাশও এতদিন কালীঘাটের হাতেই ছিল। অন্তত বিরোধী শিবিরের কেউ সরকারিভাবে তহবিলের উপর নিজেদের দাবি জানাননি। এই পরিস্থিতিতে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। আপাতত দলের তহবিলের অপব্যবহার রুখতে অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জিও জানিয়েছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পর নতুন যে কমিটি গড়েছেন, সেই কমিটিতে কোষাধ্যক্ষ পদে অরূপের বদলে এনেছেন শুভাশিস চক্রবর্তীকে। ফলে অরূপ আদৌ তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে নিজেকে দাবি করতে পারেন কিনা, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে চিঠির বয়ান মোতাবেক অরূপ নিজেকেই কোষাধ্যক্ষ বলে দাবি করছেন। ফলে প্রশ্ন উঠছে, মমতার তৈরি নতুন কমিটি কি মানছেন না অরূপ বিশ্বাস? তবে কি তিনিও 'বিদ্রোহী'দের তালিকায় নাম লেখালেন? যদিও এই বিষয়ে মমতার তৃণমূলের তরফে কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement