shono
Advertisement
Ritabrata Banerjee

ওবিসি সংশোধনী বিলে ভোটদানে বিরত 'ঋত তৃণমূল', বিধানসভা থেকে বেরলেন সন্দীপন-শিউলি

বিধানসভার ভিতরে থাকা ৫ বিধায়ককে আবার অভিনন্দন জানিয়েছেন বেলেঘাটার 'কালীঘাটপন্থী' বিধায়ক কুণাল ঘোষ।
Published By: Sayani SenPosted: 12:42 PM Jun 29, 2026Updated: 01:30 PM Jun 29, 2026

ওবিসি বিল পেশের পর বিধানসভায় চরম নাটকীয় মোড়। বিধানসভায় বসে ওবিসি বিলের সরাসরি বিরোধিতা নাকি বেরিয়ে যাবেন, তা নিয়ে ধন্দে 'ঋত তৃণমূল'। একদল বিধায়ক বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। ভিতরে রয়ে যান মাত্র ৫ জন। তাঁরা ভিতরে থাকলেও অংশ নেননি ভোটাভুটিতে। ওই পাঁচ বিধায়ককে আবার অভিনন্দন জানিয়েছেন বেলেঘাটার 'কালীঘাটপন্থী' বিধায়ক কুণাল ঘোষ। অবশ্য ভোটাভুটি শেষের পর বিধানসভার অধিবেশন কক্ষে ফিরে আসেন ঋতব্রতপন্থী বিধায়করা।

Advertisement

সোমবার বিধানসভার অধিবেশনের শুরুতেই ওবিসি সংশোধনী বিল পেশ হয়। বিল নিয়ে দীর্ঘ পর্যালোচনা হয়। তারপরই আসে ভোটাভুটির সময়। স্পিকার ভোটাভুটির কথা বলা মাত্রই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়করা। বেরতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, শিউলি সাহারা। তবে কী কারণে বিধানসভা কক্ষ ছেড়ে বেরতে হবে, তা নাকি বুঝতেই পারেননি পাঁচ বিধায়ক। তাঁরা হলেন ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম, হাসনের বিধায়ক কাজল শেখ, বসিরহাট উত্তরের বিধায়ক তৌসিফুর রহমান, সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস এবং মুরারইয়ের বিধায়ক মোশারফ হোসেন। শেষমেশ বিধানসভা কক্ষের ভিতরেই থেকে যান তাঁরা। 

বিধানসভা সূত্রে খবর, ভোটাভুটির কথা স্পিকার বলার পর নির্দিষ্ট সময়ের মধ্যে বেরতে পারেননি পাঁচ বিধায়ক। সে কারণে তাঁদের বিধানসভা কক্ষ থেকে বেরতে বাধা দেওয়া হয়। এদিকে, ওই পাঁচ বিধায়কের কাছে গিয়ে তাঁদের অভিনন্দন জানান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, "আপনারা থেকে ঠিক করেছেন, ওরা বেরিয়ে গিয়েছে যাক।" তবে ওই পাঁচ বিধায়ক বিধানসভা কক্ষের ভিতরে থাকলেও, ভোটাভুটিতে বিরত থাকেন। ওবিসি সংশোধনী বিল ১৮৬ ভোটে পাশ হয়। ভোটদানে বিরত ৬ জন। বিপক্ষে ভোট দেন ১৭ জন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement